
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকাটি হিন্দু অধ্যুষিত। এই এলাকার ৭০ ভাগ মানুষই হিন্দু ধর্মাবলম্বী। সেখানকার অধিকাংশ কেন্দ্রে বেলা ১২টার মধ্যে ভোটগ্রহণ হয়েছে ৪০–৪৫ ভাগ।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) সংসদীয় আসনের আওতাভুক্ত ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে মাহিলাড়া গ্রামে মাহিলাড়া অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয় নারীদের জন্য নির্ধারিত ভোটকেন্দ্র। লাগোয়া মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি পুরুষদের। বেলা সাড়ে ১১টায় কেন্দ্র দুটিতে গিয়ে দেখা যায়, তখনো ভোটারদের দীর্ঘ লাইন।
নারী কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বিভাস দাস জানান, আগের ৪ ঘণ্টায় ৪২ দশমিক ৭ ভাগ ভোটগ্রহণ করা হয়েছে। একই সময়ে পাশের পুরুষ কেন্দ্রে ভোটগ্রহণ করা হয় ৩৮ ভাগ। এ তথ্য দিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ। ভোট গ্রহণের হার এভাবে অব্যাহত থাকলে দিন শেষে প্রায় ৮০ ভাগ ভোট গ্রহণ হতে পারে বলে জানিয়েছেন দুই প্রিসাইডিং কর্মকর্তা।
নারী ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছেন। কেন্দ্রটিতে ভোট দিতে আসা ৭০ বছর বয়সী মায়া সাজাল জানান, তাঁর বয়সে এ রকম সুষ্ঠু নির্বাচন তিনি কখনো দেখেননি। বেশ স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন।
মাহিলাড়ার বাগার এলাকায় মায়া রানী (৭০) বলেন, তিনি অসুস্থ তাই ‘স্যারেরা’ বুথে নিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করেছেন। এই কেন্দ্রে ভোট দিতে আসার নতুন ভোটার ডোনা দাওয়ান জানান, এবারই তিনি প্রথম ভোট দিয়েছেন। তাঁর ভেতরে আতঙ্ক ছিল। এর আগে, তিনি শুনেছেন একজনের ভোট অন্যজন দিয়ে দিয়েছেন। কিন্তু এবার ভোটকেন্দ্রে গিয়ে দেখেছেন ভিন্ন চিত্র। ডোনা জানান, তিনি নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দিত।
মাহিলাড়া অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২২০ জন। ভোটগ্রহণ হয়েছে ৯৯৫টি। সাড়ে ১১টায় ভোটগ্রহণ হয় ৪৩ ভাগ। মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার প্রসেনজিৎ দেবনাথ বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজর ২২৩টি। বেলা ১২ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে ৮৪৯টি।

লক্ষ্মীপুরে কয়েকটি কেন্দ্রে ভোট দেওয়া নিয়ে জামায়াত ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর-৩ আসনের পৌর শহীদ স্মৃতি একাডেমি, বড়ালিয়া উচ্চবিদ্যালয়, মেঘনা বাজারের পাশে একটি কেন্দ্রে, ভবানীগঞ্জে...
৭ মিনিট আগে
রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনে সাড়ে চার ঘণ্টায় ভোট দিয়েছেন প্রায় ৩৩ শতাংশ ভোটার। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। মোতাওয়াক্কিল রহমান জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহীর আসনগুলোতে ভোট দিয়েছেন ২৯ থেকে ৩৭ শতাংশ ভোটার।
৪০ মিনিট আগে
চট্টগ্রাম নগরের (চট্টগ্রাম-৯ আসন) আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আসকারদীঘিরপাড় এলাকায় অবস্থিত এই কেন্দ্রে আসেন তামিম। একটি সাদা পাজেরো করে এসে সামনে-পেছনে সেনা নিরাপত্তায় তিনি কেন্দ্রে প্রবেশ করেন।
১ ঘণ্টা আগে
খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিফুজ্জামান কচির (৫৮) মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে খুলনা আলিয়া মাদ্রাসা কেন্দ্রের ভেতরে জামায়াত নেতা ও আলিয়া মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ ড. মো. আব্দুর রহীম এবং শিবির নেতা মাহবুব বিএনপি নেতা মহিফুজ্জামান কচিকে সজোরে ধাক্কা দেন।
১ ঘণ্টা আগে