
নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাওলানা মোবারক হোসেন এমরান (৪৫) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। স্থানীয়রা অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
বর্তমানে ওই শিক্ষককে পুলিশি পাহারায় ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আটক হওয়া মোবারক হোসেন অশ্বদিয়া ইউনিয়নের গোলাম কিবরিয়ার ছেলে এবং অভিযুক্ত শিশুটির মাদ্রাসার শিক্ষক। ভুক্তভোগী শিশুটি ওই মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ায় শিশুটিকে স্বজনেরা কারণ জিজ্ঞেস করেন। সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার মা সোমবার (৭ সেপ্টেম্বর) তাকে মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে পরীক্ষা করান। সেখানে নির্যাতনের আলামত পাওয়া গেলে শিশুটি জানায়, পাঁচ-ছয় মাস ধরে ওই শিক্ষক নিজ বাসায় প্রাইভেট পড়ানোর সময়সহ বিভিন্ন সুযোগে তার ওপর পাশবিক নির্যাতন চালিয়ে আসছিলেন।
বিষয়টি জানাজানি হলে গতকাল মঙ্গলবার রাতে ক্ষুব্ধ স্থানীয় জনতা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে সুধারাম মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
১২ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১৩ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৬ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২৪ মিনিট আগে