Ajker Patrika

ময়লার স্তূপে পড়ে ছিল দুটি নবজাতকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, ব‌রিশাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৩৩
ময়লার স্তূপে পড়ে ছিল দুটি নবজাতকের মরদেহ
নতুন বাজার বন বিভাগের কার্যালয়সংলগ্ন এলাকায় ময়লার স্তূপ থেকে দুটি নবজাতকের মরদেহ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

ব‌রিশাল নগরের নতুন বাজার এলাকায় দুটি পৃথক ময়লার স্তূপ থেকে দুটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানবাসী সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা রাতে নতুন বাজার বন বিভাগের কার্যালয়সংলগ্ন এলাকায় ময়লা অপসারণের কাজ করছিলেন। এ সময় তাঁরা ময়লার স্তূপের মধ্যে নবজাতক দুটির নিথর দেহ দেখতে পান। বিষয়টি দ্রুত থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

উদ্ধার হওয়া মরদেহ দুটির একটি ছেলে এবং অন্যটি মেয়েশিশু।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

ওসি আরও জানান, কে বা কারা ওই নবজাতকদের মরদেহ দুটি সেখানে ফেলে গেছে, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত