
দিনাজপুরের বিরামপুরে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো—উত্তর কাটলা গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে মেহজাবিন আক্তার (২) ও তরিকুল ইসলামের মেয়ে তাহিয়া জান্নাত হুজাইফা (৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের আঙিনায় খেলছিল মেহজাবিন ও হুজাইফা। দৌড়াদৌড়ির একপর্যায়ে তারা প্রতিবেশী রহমত আলীর ডোবায় পড়ে যায়। কিছু সময় পর প্রতিবেশীরা দুজনকে ডোবার পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন।
ডোবা থেকে উদ্ধারের পরই শিশু মেহজাবিনের মৃত্যু হয়। পরে হুজাইফাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার শহরের স্ট্যান্ড পার্ক রিসোর্টের শৌচাগার থেকে কুলছুমা আকতার নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হোটেল কর্তৃপক্ষের ভাষ্য, স্বামী পরিচয়ে তাঁর সঙ্গে থাকা ব্যক্তি পলাতক। জিজ্ঞাসাবাদের জন্য দুই হোটেলকর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে।
১০ মিনিট আগে
তিন মাস ধরে ঘরের দরজা খুললেই যে মুখটি খুঁজতেন আলী হোসেন, সেই মুখের দেখা মিলছিল না কোথাও। স্ত্রী আলেয়া বেগম কোথায়, কেমন আছেন—এই উৎকণ্ঠায় কেটেছে দিনের পর দিন। আত্মীয়ের বাড়ি, রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ সম্ভাব্য নানা জায়গায় খুঁজেও সন্ধান না পেয়ে ভেঙে পড়েছিল পরিবার।
১৪ মিনিট আগে
নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে সাইম আহম্মেদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের কুশমাইল গ্রামে এ ঘটনা ঘটে। সাইম আহম্মেদ উপজেলার কুশমাইল গ্রামের শাকিব হোসেনের ছেলে।
২৬ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চোরাচালানের নিয়ন্ত্রণ ও ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গোলাম মস্তফা টেঙ্গর (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন।
৩৬ মিনিট আগে