
বিএনপির অঙ্গ ও সহযোগী তিন সংগঠনের নেতা-কর্মীদের ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর রামপুরা, বাড্ডা, গুলশান, নতুনবাজার সড়কে ব্যারিকেড দিয়েছে পুলিশ। ফলে সেখানেই পদযাত্রা থামিয়ে একটি প্রতিনিধিদল স্মারকলিপি নিয়ে দূতাবাসের উদ্দেশে যায়। এসবের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ রোববার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি ভারতীয় দূতাবাসে গিয়ে শেষ হওয়া কথা ছিল। সেখানে তারা স্মারকলিপি দেওয়া হবে।
এ দিকে কূটনৈতিক এলাকার নিরাপত্তার স্বার্থে সকাল ৯টা থেকে ঢাকা মহানগর পুলিশ রামপুরা, বাড্ডা ও নতুন বাজার সড়কে একাধিক ব্যারিকেড বসায়। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান বলেন, রাজনৈতিক বড় কর্মসূচি থাকায় রামপুরা, বাড্ডা ও গুলশান নতুন বাজারে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করেছে। এতে ওই সড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে।

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও ভারতীয় অপপ্রচারের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করেছে বিএনপির তিনটি সহযোগী সংগঠন। সংগঠনগুলো হলো—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বাড়ির মালিক শহীদ মাস্টার তাঁর ভাড়াটিয়া ফিরোজ আতিকের ফ্ল্যাটে লোকজন নিয়ে সব মালপত্র নিয়ে গ্যারেজে ফেলে রাখেন। তাঁর স্ত্রীকে বাসা থেকে বের করে দেন। এ সময় ভাড়াটিয়া ফিরোজ আতিক মুন্সীগঞ্জ ছিলেন। খবর পেয়ে তিনি রাত ৮টার দিকে বাসায় এসে দেখেন, তার ফ্ল্যাটের সকল জিনিসপত্র বের করে গ্যারেজে...
১৪ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তিতে বিয়ের দুই মাস পর এক নববধূ ৭ মাস ১৯ দিনের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। এ ঘটনায় নববধূর মায়ের করা মামলায় সাবেক প্রেমিক নিহাদ ইসলামকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানার পুলিশ। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
২০ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত মোহাম্মদ বাইজিদ (১৭) মারা গেছে। আজ রোববার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নিহত বাইজিদ উপজেলার শুয়ারুল মৃধা বাড়ির আলমাছ মিয়ার ছেলে।
২৩ মিনিট আগে
নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি বহুদিনের কিন্তু সেতু হয় না। বর্ষাকালে নদীতে পানি বাড়লে ঝুঁকিও বাড়ে, ঘটে দুর্ঘটনা। নিরাপদ পারাপার করতে নদীর আড়াআড়ি রশি টানিয়ে নৌকা পাড় হতে হয়। নাটোরের গুরুদাসপুরে গুমানী নদীতে এভাবেই দীর্ঘদিন ধরে খেয়া পারাপার হতে হচ্ছে তিন জেলার সাত গ্রামের মানুষের।
২৬ মিনিট আগে