
টাঙ্গাইলের মির্জাপুরে একটি ঘরের টিনের বেড়া কেটে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের জুরান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আবুল হোসেনের মেয়ে শিরিন আক্তার বাদী হয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে কয়েকজন লোক পানি পানের উদ্দেশে জুরান মার্কেট এলাকার আবুল হোসেনের বাড়ির ভেতর যান। কিছু সময় পর তাঁরা চলে যান। এরপর দুপুরের দিকে টিউবওয়েলের পাশে স্থাপিত ট্যাংকের পানি পান করলে আবুল হোসেন অসুস্থ হন। বড় ছেলে আলাউদ্দিন মিয়াসহ পরিবারের সবাই তাঁকে নিয়ে কুমুদিনী হাসপাতালে যান। সন্ধ্যার দিকে আবুল হোসেনকে হাসপাতালে রেখে সবাই বাড়ি ফেরেন এবং রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দুইটি ঘরের টিনের বেড়া কেটে চোরেরা ঘরে ঢোকে। আলমারি ও শোকেসের তালা ভেঙে ১৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৭ লাখ টাকা, চারটি মুঠোফোনসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল চুরি করে। এ সময় ঘরে রাখা জমির দলিলসহ কাগজপত্রও চুরি হয়। আজ ভোরে বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পারেন। তাঁদের ধারণা, দুপুরের দিকে বাড়িতে পানি পান করতে আসা লোকজন তাঁদের পানির ট্যাংকে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে চলে যায়।
মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

মেহেরপুরের গাংনী এতিমখানা থেকে হাসাইন আলী (৯) নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। হাসাইন গাংনী উপজেলার আজান গ্রামের বিপ্লব হোসেনের ছেলে...
৮ মিনিট আগে
নাটোরের লালপুরে নেশার টাকা জোগাড় করতে নিজের ভাগিনার শখের বাইসাইকেল চুরির অভিযোগে জাহাঙ্গীর হোসেন কালু (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বোনের করা মামলায় গ্রেপ্তারের পর আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
৪৩ মিনিট আগে
গাজীপুরের কড্ডাবাজার থেকে তৈরি সম্পূর্ণ নতুন ট্রলারটি কুমিল্লার মুরাদনগর নেওয়া হচ্ছিল। সদরঘাট এলাকায় পৌঁছালে ট্রলারটির প্রপেলার কোনো কিছুর সঙ্গে আটকে যায়। এতে ইঞ্জিন বন্ধ হয়ে ট্রলারটি নদীর মধ্যে স্থির হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে ভক্তদের উন্মাদনার কমতি নেই। প্রিয় দলের জয় কামনায় নানা আয়োজন করছেন সমর্থকেরা। এরই অংশ হিসেবে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন আর্জেন্টিনার সমর্থকেরা।
১ ঘণ্টা আগে