শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের তিন মাসের মাথায় সোহাগি (১৮) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ ছালুয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের ধারণা, তিনি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোহাগি ওই এলাকার চা দোকানি হাফিজুর ইসলামের স্ত্রী।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, ‘তাঁদের বিয়ে হয়েছে প্রায় তিন মাস। হঠাৎ এমন ঘটনা কেন ঘটল, তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
নিহতের বাবা সুন্দর আলী বলেন, ‘গত ২৬ ডিসেম্বর মেয়ের বিয়ে দিয়েছি। আমরা ঢাকায় থাকি। মেয়েও ঢাকায় থাকত। তবে গ্রামের বাড়িতে বিয়ে দেওয়া হয়। গতকাল রাতেও মেয়ে ও জামাইয়ের সঙ্গে কথা হয়েছে। কয়েক দিন আগে শুনেছি, ও শাশুড়ির সঙ্গে আলাদা হয়েছে। কীভাবে কী হলো, বুঝতে পারছি না। আমি ঢাকায় থেকে রওনা হয়েছি, বাড়ি গিয়ে বিস্তারিত জানতে পারব।’
নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বাসার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সোমবার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের চারিয়া থেকে মাকড়াইল বাজার পর্যন্ত এক কিলোমিটারের সড়ক পিচঢালাইয়ের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। পাঁচ দিন আগে করা পিচঢালাই হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে। নিম্নমানের সংস্কার নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে নদী থেকে অবৈধভাবে তোলা প্রায় ২১ হাজার সিএফটি বালু জব্দ করে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের জিম্মায় রেখেছিলেন ভ্রাম্যমাণ আদালত। এসব বালু নিলামে বিক্রির জন্য গত শনিবার এলাকায় মাইকে প্রচার করে উপজেলা প্রশাসন।
২ ঘণ্টা আগে
জ্বালানিসংকটের অজুহাতে বরগুনার আমতলীর জনপ্রিয় কৃষি রেডিও বন্ধের ঘোষণায় উপকূলজুড়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এতে আবহাওয়ার পূর্বাভাস, কৃষি তথ্য ও জরুরি বার্তা থেকে বঞ্চিত হয়ে বিপাকে পড়েছেন অন্তত পাঁচ লাখ কৃষক, জেলে ও সাধারণ শ্রোতা। তাঁরা দ্রুত কৃষি রেডিও চালুর দাবি জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
জ্বালানি খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অনুসন্ধানী সাংবাদিকতার দক্ষতা বাড়াতে ৩ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই খাতে সুশাসনের ঘাটতি, দুর্নীতির ঝুঁকি ও তথ্যের স্বচ্ছতা নিয়ে সাংবাদিকদের ধারণা স্পষ্ট করা এবং তাদের প্রতি
৪ ঘণ্টা আগে