
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. সজীব (৩০) নামের এক পরিবহনশ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) গভীর রাতে নাসিকের ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল চেয়ারম্যান অফিস ক্যানেলপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজীব গোদনাইল নয়াপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোদনাইল চেয়ারম্যান অফিস ক্যানেলপাড় এলাকায় জাহিদ নামে এক ব্যক্তির চায়ের দোকানের সামনে ১০ থেকে ১২ জনের একটি দল সজীবকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে খবর পেয়ে তাঁর স্বজনরা ঘটনাস্থলে গিয়ে সজীবকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনার কিছুক্ষণের মধ্যেই আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি। হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনের নাম শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
হত্যাকাণ্ডে জড়িতদের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘প্রাথমিকভাবে হত্যাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।’

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৩৬ মিনিট আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
২ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে