
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনার প্রতিবাদে আজ বুধবার বিকেল থেকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাসেবা বন্ধ রেখেছেন চিকিৎসকেরা।
আজ বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসার জন্য জরুরি বিভাগে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) লিখে দেন। তবে হাসপাতালে সরকারি ওষুধের সরবরাহ না থাকায় চিকিৎসক তাঁদের বাইরে থেকে ওষুধ কিনে আনতে বলেন। এর কিছুক্ষণ পর ওই শিক্ষার্থী তাঁর কয়েকজন সহপাঠীকে নিয়ে পুনরায় হাসপাতালে আসেন এবং চিকিৎসকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
চিকিৎসকদের অভিযোগ, শিক্ষার্থীরা চিকিৎসকদের ওপর চড়াও হয়ে বলতে থাকেন, ‘কী ওষুধ লিখে দিয়েছেন, যা বাইরে কিনতে পাওয়া যাচ্ছে না।’ একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে এটি বড় সংঘর্ষে রূপ নেয় এবং কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এর প্রতিবাদে বিকেল থেকে জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ করে দেন চিকিৎসকেরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে পাহাড় কাটা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। বুধবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় বিক্ষুব্ধ এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
১৮ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ প্রত্যাহার করেছেন পরিবহনচালকেরা। অবরোধের চার ঘণ্টা পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে মহাসড়ক ছাড়েন তাঁরা।
৩২ মিনিট আগে
খুলনা বিভাগের ১০ জেলা ও সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ক্রমাগত বাড়ছে। আজ বুধবার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪ জন।
৩৩ মিনিট আগে
বগুড়া-৬ আসনের উপনির্বাচনের আগে সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের একটি নির্বাচনী মিছিল ঘিরে সমালোচনা শুরু হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচনসংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে