
নওগাঁর মান্দায় ফিলিং স্টেশনে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ বাইকচালকেরা। আজ রোববার (২৯ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। বাইকচালকদের অভিযোগ, পাম্পগুলোতে তেলের মজুত থাকলেও তা বাইকারদের না দিয়ে গভীর রাতে খুচরা বিক্রেতাদের কাছে উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছে। নামমাত্র কিছু বাইকারকে তেল দিয়ে পাম্প বন্ধ করে দিচ্ছেন মালিকেরা। প্রশাসনের তদারকি না থাকার সুযোগে পাম্পমালিকেরা বিতরণে এমন কারসাজি করছেন। এতে চরম বিপাকে পড়েছেন চাকরিজীবী ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ।
জানা গেছে, রোববার উপজেলার শাপলা ফিলিং স্টেশনে পেট্রল না পেয়ে ক্ষুব্ধ বাইকচালকেরা নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ চালকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। ঘণ্টাব্যাপী অবরোধের ফলে চরম দুর্ভোগে পড়েন মহাসড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা।
বিক্ষুব্ধ বাইকচালক শরিফ উদ্দিন বলেন, রোববার সকাল ৭টার থেকে উপজেলার সাতবাড়িয়া এলাকায় অবস্থিত শাপলা ফিলিং স্টেশনে বাইকচালকদের মধ্যে পেট্রল বিতরণ শুরু করা হয়। সকাল ১০টা পর্যন্ত ৩ হাজার লিটার তেল বিতরণের কথা জানিয়ে পাম্প বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। অথচ উপজেলার বিভিন্ন বাজারে ২৫০ থেকে ৩০০ টাকায় মিলছে ১ লিটার তেল।
আসলাম হোসেন নামের এক ভুক্তভোগী বলেন, ‘আমি সকাল ৬টার থেকে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলাম। আমরা শেষ লাইনে ছিলাম। মাঝ পথে এসে তেল নেই বলে জানিয়ে দেয় পাম্পমালিক পক্ষ। আদৌ তেল ফুরিয়ে গেছে কি না আমরা জানি না। তেল না পেয়ে মহাসড়ক অবরোধ করেছি।’
আরেক ভুক্তভোগী বলেন, ‘পাম্প কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতি লক্ষ্য করেছি। আমাদের তেল দেওয়ার কথা ছিল ৩০০ টাকা করে। পরবর্তী সময়ে ম্যানেজারের নিজস্ব সিদ্ধান্তে ৫০০ টাকা করে তেল দেওয়ার কারণে অনেক ভুক্তভোগী তেল পাননি। আমরা যাঁরা চাকরি করি, তেলের অভাবে আমাদের গাড়ি না চললে বেতন পাব না। তাহলে আমরা খাব কী। তাই মহাসড়ক অবরোধ করা হয়েছে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, সুশৃঙ্খলভাবে তেল বিতরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম নগরের ইস্পাহানী বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে প্রায় ৩০টি কাঁচা-পাকা ঘর। আগুনে কেউ হতাহত না হলেও ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আজ রোববার (২৯ মার্চ) রাত পৌনে ৮টার দিকে জাকির হোসেন রোডের ইস্পাহানী গেট-সংলগ্ন এই বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে ইটভাটা স্থাপন এবং ভাটার জন্য কৃষিজমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। পরে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।
১৮ মিনিট আগে
নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে তিনজনকে কুপিয়ে জখম করার ঘটনায় গণপিটুনিতে মো. নীরব (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
২৪ মিনিট আগে
মিরপুরে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩৫ মিনিট আগে