নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে আকাশ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আকাশ মিয়া ওই এলাকার মজিবুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য খোকন মিয়া।
খোঁজ নিয়ে জানা যায়, আকাশ মিয়া পেশায় একজন রাজমিস্ত্রি। আজ সকালে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন তিনি। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে ধানখেতের পাশে তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম রায়হান বলেন, ‘তাকে হাসপাতালে আনলে পরীক্ষা-নিরীক্ষার করে মৃত পাই। বজ্রপাতে মৃত্যুর লক্ষণ ওই ব্যক্তির শরীরে পাওয়া গেছে।’
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪ মিনিট আগে
বাগেরহাটের রামপালে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ হারানো বর আহাদুর রহমান সাব্বির ও কনে মার্জিয়া আক্তার মিতুকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। তবে একসঙ্গে নয়, সাব্বিরকে বাগেরহাটের মোংলা উপজেলার শলোবুনিয়া গ্রামে এবং মিতুকে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে।
১৫ মিনিট আগে
খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন শেখকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে ফরিদপুর জেলার কোতোয়ালি মডেল থানার জোয়াইড় মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৫ মিনিট আগে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
২৮ মিনিট আগে