
রাজধানীর রাস্তাঘাট, ফুটপাত ও খোলা স্থানে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। একই সঙ্গে পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন তিনি।
আজ মঙ্গলবার নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন ও জলাবদ্ধতা দূরীকরণ তদারকি কমিটির সদস্য, পরিচ্ছন্নতা পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতির বক্তব্যে আবদুস সালাম বলেন, পরিচ্ছন্নতা নিশ্চিত করা সিটি করপোরেশনের অন্যতম মৌলিক দায়িত্ব। নগরীর কোথাও পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ পাওয়া গেলে বা অহেতুক বিলম্ব হলে তা বরদাশত করা হবে না। নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণে ব্যর্থতা বা দায়িত্বে অবহেলা প্রমাণ হলে সংশ্লিষ্টদের চাকরি বিধিমালা অনুযায়ী শাস্তির আওতায় আনা হবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, পরিবেশ নোংরা করার সুযোগ কাউকে দেওয়া হবে না। রাস্তাঘাট, ফুটপাত কিংবা খোলা স্থানে আইন অমান্য করে ময়লা ফেললে আইন অনুযায়ী জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে রাজধানীর যানজট কমাতে সায়েদাবাদ বাস টার্মিনালের আধুনিকায়ন ও নতুন নকশা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নগর ভবনে ডিএসসিসি প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘সায়েদাবাদ এসি বাস টার্মিনাল ব্যবস্থাপনা’ বিষয়ক সভায় দ্রুততম সময়ে পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।
পরিকল্পনার মধ্যে রয়েছে এসি বাস কাউন্টারের জন্য ভবন সম্প্রসারণ, প্রবেশপথ প্রশস্তকরণ, পার্কিং শেড ও ওয়াকওয়ে নির্মাণ, নতুন কাউন্টার শেড, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং যাত্রীদের বসার জন্য পর্যাপ্ত বেঞ্চ স্থাপন।
অন্যদিকে পুরান ঢাকার বাদামতলী মার্কেট সংলগ্ন সব অবৈধ পার্কিং ও দোকানপাট উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ডিএসসিসি প্রশাসক। পাশাপাশি চাঁদাবাজির অভিযোগের প্রেক্ষিতে বাবুবাজার ব্রিজের নিচে নবনির্মিত কার পার্কিংয়ের চারটি ব্লকের কার্যক্রম পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
প্রশাসক বলেন, নাগরিকদের ভোগান্তি সৃষ্টি হয় বা সিটি করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ কাউকে করতে দেওয়া হবে না।

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৭ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৭ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে