
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মানব পাচারকারীদের আস্তানা থেকে অপহরণের শিকার চারজনকে উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৯ মার্চ) বিকেল ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস।
দুর্জয় বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নোয়াখালীপাড়া পাহাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাচারকারীদের একটি আস্তানা থেকে চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন কক্সবাজার খুরুশকুল ৯ নম্বর ওয়ার্ডের লুলার ডেইল এলাকার মৃত ইউসুফের ছেলে শামসুল আলম (৩৬), একই এলাকার মো. আলমের ছেলে রমজান মিয়া (২৪), উখিয়া রাজাপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ঘোনারপাড়া এলাকার মৃত মো. ইসমাইলের ছেলে মো. জিয়াবুল হক (২১) এবং উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত হাবিব উল্লাহর ছেলে রহিম উল্লাহ (৪৮)।
পুলিশ পরিদর্শক জানান, এই ব্যক্তিদের জোরপূর্বক অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা চলছিল। তাঁদের মধ্যে তিনজন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা। উদ্ধার ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রাজধানীর শ্যামপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে শেখ ফরিদ (৫০) নামে একজন নিহত হয়েছেন। আজ রোববার বেলা দেড়টার দিকে শ্যামপুর বাজার ইকো পার্কের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা....
১৪ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তিতে নিজের কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগে স্ত্রীর করা মামলায় আসামি বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ মার্চ স্বামীর বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহরাস্তি থানায় মামলা করেন মেয়েটির মা।
১৮ মিনিট আগে
রাজধানীর গুলশান ও রামপুরার বনশ্রী এলাকায় দুই নারী শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবার ও পুলিশ বলছে, একজন গলায় ফাঁস দিয়ে ও অপরজনের অ্যালকোহলের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। তবে আজ রোববার দুজনেরই ...
২২ মিনিট আগে
খুলনায় লেভেল ক্রসিংয়ে উঠে যাওয়া প্রাইভেট কারে ট্রেনের ধাক্কায় গাড়ির চার যাত্রী আহত হয়েছেন। আজ রোববার বিকেলে নগরীর খানজাহান আলী থানাধীন মাশিয়ালী মাঠ এলাকার লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়।
২৩ মিনিট আগে