
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আর এই নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভাইস চ্যান্সেলর ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। তাঁদের মতে, ডুয়েটের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা মিছিল বের করেন। মিছিলটি ডুয়েট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং ঢাকা-শিমুলতলী আঞ্চলিক সড়ক কিছুক্ষণ অবরোধ করে রাখে। শিক্ষার্থীরা ঢাকা-শিমুলতলী সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় শিক্ষার্থীরা ‘ডুয়েটের ভিসি ডুয়েট থেকেই চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। তাই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে অভ্যন্তরীণ যোগ্য ও জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেওয়া প্রয়োজন ছিল।
এর আগে ডুয়েট শিক্ষক সমিতি এক জরুরি সভায় অভ্যন্তরীণ সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছিল।
গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নতুন ভিসি নিয়োগের প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। রাত ১১টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে ক্যাম্পাসের ভেতরে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

খুলনার কয়রায় রাতের আঁধারে মাটির ঘরে সিঁধ কেটে ভেতরে ঢুকে ভবতোষ মৃধা (৩৭) নামের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রীও।
১ মিনিট আগে
বগুড়ায় বন্ধুদের সঙ্গে আড্ডা ও মদপানের পর এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১০ মিনিট আগে
খাগড়াছড়ির রামগড়ে চাকা বিস্ফোরণের পর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসের যাত্রীর অন্য বাসের খোলা ডালার ধাক্কায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
১২ মিনিট আগে
রাজশাহী থেকে আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবিতে এ ধর্মঘট করছেন তাঁরা। আজ সোমবার (১৮ মে) সকাল থেকে বাস বন্ধ রেখে তাঁদের নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় অবস্থান করতে দেখা গেছে।
১ ঘণ্টা আগে