
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘প্রিন্সিপাল ১০০ শপিং মলের’ একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার কাঁচপুর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার আল আমিন (২৩), আলা উদ্দিন (৪৫), বাবু মিয়া (৪০), মো. ইছহাক ওরফে সাগর (৪২) এবং চট্টগ্রামের কামাল হোসেন (৪০), মো. আলমগীর হোসেন (৪৫), মো. জামাল হোসেন (৩৮), মো. সুমন মিয়া (৪১), মো. রুবেল মিয়া (২৩)।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।’
ওসি বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা আন্তজেলা চোর চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা চুরির সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।’
উল্লেখ্য, গত ১২ জুন সোনারগাঁয়ের প্রিন্সিপাল ১০০ শপিং মলের আমিনুল টেলিকম নামের মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন মডেলের ১২০টি আইফোন ও ২৬টি স্মার্ট ফোনসহ নগদ ৬ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় দোকান মালিক আমিনুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, যারা সমাজের আইনশৃঙ্খলা নষ্ট করে দিচ্ছে। যারা সামান্য বিষয়কে বিশালাকারে তৈরি করার চেষ্টা করছে। তারা সমাজের শত্রু, দেশের শত্রু। এসব বিশৃঙ্খলাকারীদের ব্যাপারে কোনো ছাড় হবে না....
৪ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে একই পরিবারের পাঁচ সদস্যকে অচেতন করে চুরির অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে মিরসরাই সদর ইউনিয়নের পশ্চিম কিছমত জাফরাবাদ এলাকায় ঘটনাটি ঘটে। অসুস্থ পাঁচজন মিঠাছরা ডায়নামিক হাসপাতালে চিকিৎসাধীন।
১৫ মিনিট আগে
বরিশালের মুলাদীতে এক বাক্প্রতিবন্ধী তরুণীকে (২৯) ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তরুণীর মা বাদী হয়ে ইকবাল চৌকিদার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মুলাদী থানায় মামলা করেন। ইকবাল চৌকিদার উপজেলার গাছুয়া ইউনিয়নের গাছুয়া গ্রামের জিন্নাত আলী চৌকিদারের ছেলে।
২২ মিনিট আগে
বগুড়ার শেরপুরে পল্লী চিকিৎসকের ‘ছোট অপারেশনের’ পর পাঁচ বছরের শিশু ওসমান আলীর শারীরিক অবস্থার অবনতি হওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, যৌনাঙ্গে কাটাছেঁড়ার পর শিশুটির প্রস্রাব বন্ধ হয়ে পেট ফুলে যায়। সে এখন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২৫ মিনিট আগে