
নেত্রকোনার কলমাকান্দায় কবরস্থানের আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের আমগড়া এলাকায় আমগড়া ও পুলিয়া পানেশ্বরপাড়া গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় আমগড়া বাজারের তিনটি দোকান ও একটি অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
আহতদের মধ্যে ৭০ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত নয়জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আমগড়া বাজারের পাশের একটি কবরস্থান নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আমগড়া গ্রামের বাসিন্দা দুলাল মিয়ার দাবি, কবরস্থানটি সর্বজনীন। আশপাশের আট গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সেখানে মৃতদের দাফন করে আসছেন। তবে পুলিয়া পানেশ্বরপাড়ার লোকজন কবরস্থানটি এককভাবে ব্যবহারের চেষ্টা করায় বিরোধের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে পুলিয়া পানেশ্বরপাড়ার বাসিন্দা মো. কালামের দাবি, কবরস্থানের জমির দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র তাঁদের গ্রামের লোকজনের নামে রয়েছে। আমগড়া গ্রামের লোকজন জোরপূর্বক কবরস্থানের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করায় বিরোধের সূত্রপাত।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুহাম্মদ আল মামুন জানান, শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষে আহত ৭০ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত নয়জনকে উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আরও অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। একসঙ্গে বিপুলসংখ্যক রোগী আসায় চিকিৎসাসেবা দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, কবরস্থানের আধিপত্য নিয়ে পুলিয়া পানেশ্বরপাড়া, আমগড়া ও আশপাশের কয়েকটি গ্রামের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর মধ্যে গোরস্থানসংলগ্ন এলাকায় আমগড়া গ্রামের লোকজন কয়েকটি দোকানঘর স্থাপনের উদ্যোগ নিলে পুলিয়া পানেশ্বরপাড়ার লোকজন বাধা দেন। এ নিয়ে শুক্রবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
ওসি বলেন, প্রাথমিকভাবে উভয় পক্ষের ৭০ জনের বেশি আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাঁদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সংঘর্ষে আমগড়া বাজারের তিনটি দোকান ও একটি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামসংলগ্ন কাচারি বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুরানথানা এলাকার শহীদি মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
১০ মিনিট আগে
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে নতুন রেকর্ড গড়েছে। কেন্দ্রটির দুই ইউনিট মিলিয়ে এই প্রথম সর্বোচ্চ ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত এই বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আজ শনিবার সন্ধ্যায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান মানবসম্পদ
২২ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইদের মারধরে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার দুপুরের দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।
২৮ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে। এর আগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং মজুত করা সার জব্দ করেন।
৪৩ মিনিট আগে