
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেছেন, ভোটকেন্দ্র দখল করে কিংবা অনিয়মের মাধ্যমে কেউ চেয়ারম্যান বা মেম্বার হতে পারবেন না। জনগণ যাকে নির্বাচিত করবেন, তিনিই জনপ্রতিনিধি হবেন।
শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে অনুদানের চেক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী, ফ্যান ও পানি বিশুদ্ধকরণ ফিল্টার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, কেউ যদি মনে করেন এমপি সাহেব ভোটকেন্দ্র দখল করে চেয়ারম্যান বা মেম্বার বানিয়ে দেবেন, তাহলে তারা ভুল করছেন। আগের দিন আর নেই। দিনের ভোট রাতে হবে না, কিংবা আগেই সিল মেরে ব্যালট বাক্স ভরে রাখা যাবে না। এখন থেকেই জনগণের কাছে যান। জনগণ যাকে নির্বাচিত করবেন, তিনিই চেয়ারম্যান ও মেম্বার হবেন। তিনি বলেন, আমার সঙ্গে ছবি তুলেছেন, আমার নির্বাচনে ভোট চেয়েছেন কিংবা আমাকে বিজয়ী করতে কাজ করেছেন—এমন কেউ মনে করবেন না যে অন্যায়-অপরাধ করেও পার পেয়ে যাবেন। মারামারি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, লুটপাট কিংবা জমি দখলের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অপসাংবাদিকতার সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, মিথ্যা ও মানহানিকর সংবাদ পরিবেশন করে কিছু পেইজার মূলধারার সাংবাদিকদের কাজের আগ্রহকে বাধাগ্রস্ত করছেন। সাংবাদিকতার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের মান-সম্মান নিয়ে অপপ্রচার করা হচ্ছে। এ ধরনের অপসাংবাদিকতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
মূলধারার সাংবাদিকদের প্রশংসা করে তিনি বলেন, মূলধারার সাংবাদিকরা বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিডিও ও তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করেন। আমি তাদের সম্মান জানাই।
এর আগে সরকারি এক দিনের সফরে দশমিনায় আসেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। সফরে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন এবং উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন। পরে অসহায় ও দুস্থ পরিবার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া সংগঠন এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেন।
আলোচনা সভা শেষে উপজেলার ৬০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী এবং শিক্ষার্থীদের সুপেয় পানি নিশ্চিত করতে পানি বিশুদ্ধকরণ ফিল্টার ও ফ্যান বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ মহানগর গণ অধিকার পরিষদের সহসভাপতি মিজানুর রহমান, জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কালাম পঞ্চায়েত, উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন, সাধারণ সম্পাদক লিয়ার হোসেন হাওলাদার, যুব অধিকার পরিষদের সভাপতি ইমরান শাহিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং উপকারভোগী অসহায় ও দুস্থ পরিবারের সদস্যরা।

হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হক (৩২) নামে মাদক মামলার এক হাজতি আসামি মারা গেছে। আজ বৃহস্পতিবার ভোরে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে পরিবারের দাবি, কারাগারে মারধর করে তাকে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
১ সেকেন্ড আগে
পিরোজপুর জেলা হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধিদল এ অভিযান পরিচালনা করে। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্
২ মিনিট আগে
নেত্রকোনা সদরে ব্যাটারিচালিত ভ্যানের কার্টনে লুকিয়ে রাখা ৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৫ হাজার টাকা। এ ঘটনায় রুজেল মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
১১ মিনিট আগে
আড়াই মাস আগে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা খাল থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো। পিবিআইয়ের ভাষ্য, মরদেহটি জান্নাতুল ফেরদৌসের। তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ খালে ফেলে
১৩ মিনিট আগে