
জামালপুরের ইসলামপুরে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি খাদ্যসহায়তা (ভিজিএফ) কর্মসূচির কার্ড বরাদ্দ বাড়িয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চাহিদার চেয়ে কার্ড কম বরাদ্দের খবর আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর কার্ডের বরাদ্দ বৃদ্ধির খবর এল।
গত ২২ ফেব্রুয়ারি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভিজিডি অনুবিভাগের উপপরিচালক (ভিজিডি-২) কাজী মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আসছে ঈদুল ফিতর উপলক্ষে এই উপজেলায় ১৩ হাজার ৮৩৪টি কার্ডের বিপরীতে ১৩৮ টন ৩৪০ কেজি চাল বরাদ্দ হয়েছে। একটি কার্ডে পরিবারপতি বিনা মূল্যে ১০ কেজি চাল বিতরণ করা হবে। অথচ গত ঈদুল ফিতরে ৪৬ হাজার ৬১টি পরিবারের ভিজিএফ কার্ড বরাদ্দ ছিল। সে হিসাবে এবার বরাদ্দ প্রায় ৪ ভাগের ১ ভাগে নেমে আসে। এ নিয়ে গত সোমবার (২ মার্চ) সকালে ‘ইসলামপুরে ভিজিএফ কার্ডের বরাদ্দ কম, ঈদে অর্ধলক্ষাধিক দরিদ্র বঞ্চিত হওয়ার শঙ্কা’ শিরোনামে আজকের পত্রিকার অনলাইন সংস্করণে খবর প্রকাশিত হয়। খবরটি জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর দৃষ্টিগোচর হয়। পরে তিনি বরাদ্দ বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেন। একই দিন বিকেলে বরাদ্দ বাড়িয়ে ৪৬ হাজার ৭৩টি পরিবারের জন্য ভিজিএফ কার্ড অনুমোদন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোছা. নূর-এ শেফা বলেন, ‘কয়েক দিন আগে ১৩ হাজার ৮৩৪টি পরিবারের জন্য ভিজিএফের কার্ড বরাদ্দ হয়েছিল। এটা চাহিদার চেয়ে অনেক কম ছিল। গতকাল বরাদ্দ বাড়িয়ে ৪৬ হাজার ৭৩টি পরিবারের জন্য ভিজিএফ কার্ড অনুমোদন দিয়ে কর্তৃপক্ষ আমাদের চিঠি দিয়েছেন।’
সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, ‘আমাদের উপজেলাটি যমুনা-ব্রহ্মপুত্রসহ নানা নদ-নদীভাঙনকবলিত। এখানকার বেশির ভাগ মানুষ হতদরিদ্র। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ভিজিএফ চাহিদার চেয়ে কার্ড কম বরাদ্দের বিষয়ে আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর দৃষ্টিগোচর হয়। এ নিয়ে আমি যোগাযোগ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্ডের বরাদ্দ বাড়িয়েছেন।’

মৌলভীবাজারে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও সদর উপজেলায় প্রায় ৯৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এলজিইডি জানিয়েছে, সড়ক, সেতু ও কালভার্ট মেরামত এবং পুনর্নির্মাণে প্রায় ২৮ কোটি টাকা প্রয়োজন।
৬ মিনিট আগে
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৮ আসামির মধ্যে একজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি চারজনকে খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।
২৩ মিনিট আগে
তিন দফা দাবিতে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রধান ফটক ও মহাসড়কে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। তারা পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারাদের জন্য পুনঃপরীক্ষা এবং ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। মঙ্গলবার বেলা ১১ টা থেকে শুরু হয়ে বিভিন্ন স্থানে
২৬ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
৩১ মিনিট আগে