
খুলনার দিঘলিয়ায় যুবদল নেতা মুরাদ খাঁ হত্যা মামলার পলাতক আসামি বাকা মাসুদকে (৪৪) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল সোমবার রাতে তাঁকে মাগুরা থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার বাকা মাসুদ উপজেলার সেনহাটি ইউনিয়নের বাসিন্দা বাকা মিয়ার ছেলে।
র্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা গেছে, মুরাদ খাঁ উপজেলার সেনহাটি ইউনিয়ন যুবদলের নেতা ছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি উপজেলা চত্বরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিঘলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ওরফে সাজ্জাদ হোসেন ও তাঁর সঙ্গে থাকা লোকদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
এ ঘটনার জেরে ২৭ ফেব্রুয়ারি বিকেলে ভিকটিম মুরাদ খাঁ জুতা কেনার উদ্দেশে বকশি বাড়ি-সংলগ্ন কারিগরি প্রশিক্ষণকেন্দ্র টিটিসির সামনে লোটো দোকানের সামনে পৌঁছালে বাকা মাসুদসহ এজাহারনামীয় ১১ জনসহ অজ্ঞাতনামা আরও ১২-১৩ জন পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র, লোহার রড নিয়ে ভিকটিম মুরাদ খাঁর গতিরোধ করে। পরে তাঁকে হত্যার উদ্দেশে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে করে পালিয়ে যায়। স্থানীয়রা মুরাদকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী জান্নাতুল মাওয়া বাদী হয়ে থানায় মামলা করেন। ঘটনার পর থেকে আসামি মাসুদ পালিয়ে ছিলেন। প্রযুক্তির সহায়তা নিয়ে র্যাব-৬ তাঁর অবস্থান নিশ্চিত হয়ে ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ অভিযানিক দল তাঁকে গ্রেপ্তার করে।

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি সিসা উৎপাদনকারী কারখানা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মহিষকান্দি এলাকায় অবস্থিত কারখানাটি সম্পূর্ণ ধ্বংস করা হয়।
৩ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়ায় প্রায় ৪০ মিটার লম্বা একটি সড়কের ইট খুলে ট্রাকে করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় বাধা দিয়েছে এলাকাবাসী। আজ মঙ্গলবার সকালে বড়বিল ইউনিয়নের মন্থনা বাজারে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
পয়লা বৈশাখ থেকে দেশে কৃষক কার্ড চালু করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, কৃষি খাত শক্তিশালী হলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে।
৩৪ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
৪২ মিনিট আগে