
বগুড়ার শিবগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে ইটবাহী ট্রাকের ধাক্কায় শামীম হাসান (৫০) নামের একজন নিহত হয়েছেন। আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লস্করপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত শামীম হাসান শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি পেশায় পল্লি প্রাণী চিকিৎসক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামীম আজ সকালে শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা এলাকার একটি ইটভাটা থেকে ট্রাকে খোয়া নিয়ে যাচ্ছিলেন চণ্ডীহারার দিকে। এ সময় তিনি চালকের পাশের সিটে বসা ছিলেন। ট্রাকটি মোকামতলার লস্করপুর এলাকায় পৌঁছালে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন শামীম।
কুন্দারহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। পরবর্তী আইনানুগ কাজ চলমান আছে।’

‘একই দিনে সাধারণ নির্বাচন ও গণভোট হতে পারে না। গণভোট করবে নির্বাচিত সংসদ সদস্যরা। বর্তমান সরকারের গণভোটের আয়োজন বেআইনি। এটি দেশদ্রোহিতা বলে এক দিন প্রমাণিত হবে বলে আমার ধারণা।’
১৮ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের ‘সহযোগী’ রুবেল আহমেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে তিনি জবানবন্দি দেন।
২১ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ে আদালতে মামলার হাজিরা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. গোলাম রব্বানী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে সদর উপজেলার ভগদগাজি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রাজশাহীতে মাদকাসক্ত এক যুবকের হাতে তাঁর মা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরের চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে।
১ ঘণ্টা আগে