
বান্দরবান জেলা সদর থেকে পর্যটননগরী থানচি উপজেলা সদরে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্গম থানচি উপজেলার সাধারণ যাত্রী, ব্যবসায়ী, রোগী ও পর্যটকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) সীমিত পরিসরে বাস চলাচল করলেও আজ শুক্রবার (৯ অক্টোবর) বান্দরবান ও থানচি—উভয় দিক থেকেই কোনো যাত্রীবাহী বাস চলাচল করেনি। ফলে জরুরি প্রয়োজনে জেলা সদরে যাতায়াত করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে পর্যটকদের যাতায়াতেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।
বান্দরবান-থানচি সড়কের লাইনম্যান মংসিংনু মারমা বলেন, বৃহস্পতিবার সকালে বান্দরবান থেকে থানচিগামী একটি বাসের চালককে মুঠোফোনে চাঁদা দাবি করা হয়। এতে আতঙ্কিত হয়ে চালকেরা সড়কে বাস নামাতে অনীহা প্রকাশ করেন। বাসমালিকদের সঙ্গে সংশ্লিষ্টদের সমন্বয় হলে বাস চলাচল চালু করা সম্ভব হবে।
বাসচালক আবদুল সালাম বলেন, পাহাড়ি আঁকাবাঁকা রুমা, রোয়াংছড়ি ও থানচি সড়কে এ ধরনের সমস্যা প্রায়ই দেখা দেয়। বাসমালিকেরা বাস চালানোর নির্দেশ দিলেও নিরাপত্তার কারণে পরিস্থিতির সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সড়কে বাস চালানো সম্ভব হচ্ছে না।
বান্দরবান, থানচি, রোয়াংছড়ি ও রুমা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম বলেন, চাঁদা দাবি করা গ্রুপটির সঙ্গে আমাদের কোনো সমন্বয় হয়নি। সমিতির সভাপতি অসুস্থতার কারণে চট্টগ্রামে অবস্থান করছেন। তিনি সুস্থ হয়ে ফিরলে প্রশাসনকে বিষয়টি জানিয়ে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।
সমিতির সভাপতি আবদুল শুকুর বলেন, বৃহস্পতিবার তাদের সঙ্গে সমন্বয় হয়েছিল। শুক্রবার বাস চলাচল করবে বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছিলাম। কিন্তু তাদের দাবি পূরণ করতে না পারায় চালকেরা বাস চলাচল বন্ধ রেখেছেন। আমি অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছি। সুস্থ হলে এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চাওয়া হবে।

নরসিংদীর রায়পুরায় ম্যারাথনে অংশ নিয়েছেন ৭৪ বছর বয়সী খবির উদ্দিন খান। গোপালগঞ্জের সন্তান ও সোয়ান গ্রুপের চেয়ারম্যান তিনি। বয়সকে হার মানিয়ে ৪২ কিলোমিটার দৌড় সফলভাবে শেষ করেন তিনি। তাঁর মতে, দৌড়ালে স্বাস্থ্য ও মন ভালো থাকে, কাজেও মনোযোগ বাড়ে।
২২ মিনিট আগে
পঞ্চগড়ে এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভারতের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দিকে, ওই তরুণী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারধর, আটকে রাখা ও মুক্তিপণ দাবির অভিযোগে পাল্টা মামলা করেছেন ওই যুবক।
২৪ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় লেগুনার ধাক্কায় তাসপিয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে লেগুনাটি উল্টে গিয়ে আরও তিনজন আহত হন...
৩৩ মিনিট আগে
পঞ্চগড়ে এক নারীর পোশাক পরিবর্তনের গোপন ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শারীরিক সম্পর্কে বাধ্য করার চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।
৩৫ মিনিট আগে