
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’র অংশ হিসেবে মহাখালীতে আবারও রেললাইন অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। বিকেল পৌনে ৪ টার দিকে রেললাইন অবরোধ করেন তাঁরা। এর আগে গত ১৮ নভেম্বর একই দাবিতে মহাখালীতে রেললাইন অবরোধ করেছিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
আজ বেলা সাড়ে ৩টার দিকে শতাধিক শিক্ষার্থী তিতুমীর কলেজের গেট থেকে মিছিল নিয়ে মহাখালী যান। সড়কের পর মহাখালীতে রেললাইনও বন্ধ করে অবরোধ করেন তাঁরা। এ সময় দাবি আদায়ের আহ্বান জানান শিক্ষার্থীরা।
আন্দোলনে অংশ নেওয়া তিতুমীর কলেজের শিক্ষার্থী নায়েক নুর মোহাম্মদ বলেন, ‘আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। গতকালের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা রেলপথ ও সড়কপথ অবরোধ করেছি।’
এদিকে অবরোধের কারণে জাহাঙ্গীর গেট থেকে মহাখালী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে এই পথে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া কমলাপুর থেকে ছেড়ে আসা উপকূল ট্রেনটি আটকা পড়ে।
পুলিশ ও বিজিবি সদস্যরা আন্দোলনকারী শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে দেখা যায়।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন পঞ্চম দিনে গড়িয়েছে। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে বহাল রাখার দাবিতে ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
৯ মিনিট আগে
ওই নারী দীর্ঘদিন ধরে মিঠাছড়া বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। আজ সকালে তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন তাঁকে খাবারও দেন। দুপুরের দিকে তাঁর কোনো নড়াচড়া না থাকায় বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানানো হয়।
১৩ মিনিট আগে
ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে