লক্ষ্মীপুর সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে আব্দুল হামিদ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের সরকারবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ (৬) শাকচর ইউনিয়নের কাচারিবাগ এলাকার আব্দুর রহিমের ছেলে। সে স্থানীয় পলিগণ স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে হামিদ আরও এক শিশুর সঙ্গে গোসল ও সাঁতার কাটার জন্য ঘরের পাশের পুকুরে যায়। তারা প্রতিদিন ওই পুকুরে টিউবের সাহায্যে ভেসে গোসল ও সাঁতার শেখার চেষ্টা করত। ঘটনার দিন গোসল শেষে অন্য শিশুটি পুকুর থেকে উঠে এলেও হামিদ আর উঠে আসেনি। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির মরদেহ পানিতে ভেসে উঠলে তাকে উদ্ধার করা হয়।
পরে স্থানীয়রা আব্দুল হামিদকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অরুপ পাল বলেন, পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়। পরে স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ মর্গ থেকে নিয়ে যান স্বজনেরা। পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো পড়ে থাকে মর্গে ‘বেওয়ারিশ’ হিসেবে। পরে এসব মরদেহ দাফন ও সৎকারের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
৪ ঘণ্টা আগে
‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৪ ঘণ্টা আগে
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হামের জন্য ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। আবার অনেক শিশুর অভিভাবক শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন।
৪ ঘণ্টা আগে
বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
৫ ঘণ্টা আগে