
ঈদের আগে উৎসব ভাতার দাবিতে নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে অশ্বিনীকুমার হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। করপোরেশনের বিভিন্ন শাখায় প্রায় ২ হাজার ২০০ পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন।
এ সময় পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, ৩০ দিন কাজ করে তাঁরা বেতন পান ২২ দিনের। গত বছরও উৎসব ও ইফতার ভাতা দেওয়া হয়েছে। কিন্তু এবার প্রশাসনের হঠকারী সিদ্ধান্তে বোনাস দিচ্ছে না। আগামী ২৭ রমজানের মধ্যে বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ না করলে তাঁরা কাজ বন্ধ করে দেওয়া হবে।
পরিচ্ছন্নতাকর্মী কালু ও শাহিন বলেন, বোনাস দেওয়ার জন্য তাঁদের কাছ থেকে দুই দিনের সময় নেওয়া হয়েছিল। কিন্তু আজ প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়ে দেন ‘নিয়ম নেই’।
তাঁরা বলেন, করপোরেশনের কর্মকর্তাদের পাওয়া যায় না, কিন্তু শ্রমিকদের পাওয়া যায়। মশকনিধন, ড্রেন পরিষ্কার, রাস্তা পরিষ্কার তাঁরাই করেন। এরপরও এবার বোনাস না দিলে ঈদে ২ হাজার ২০০ কর্মী কাজ করবেন না।
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, ‘কিসের বোনাস? পরিচ্ছন্নতাকর্মীদের বোনাস দেওয়ার কোনো বিধান পরিপত্রে নেই। তাদের বেতনও বাড়ানো হয়েছে। আগে মেয়ররা নিজেরা ম্যানেজ করে অনুদান দিতেন।’

গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারি অপবাদ দিয়ে রিয়াজ উদ্দিন (৪০) নামে দিনমজুরের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে খলিরুল রহমান নামে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।
৪ মিনিট আগে
ফরিদপুর জেলা পেট্রলপাম্প মালিক সমিতির সভাপতি ওয়াহিদ মিয়া কুটি বলেছেন, ‘জেলার ৪০টি পাম্পের অধিকাংশেই তেল নেই। চট্টগ্রাম থেকে আমাদের নিয়ন্ত্রণ করা হচ্ছে। যে কারণে কাঙ্ক্ষিত তেল পাওয়া যাচ্ছে না। এখনই যদি কোনো সমাধান না করা যায়, তাহলে ঈদযাত্রায় বড় ধরনের হুমকির মুখে পড়তে হবে।’
৭ মিনিট আগে
আসিফকে উদ্দেশ করে ক্ষুব্ধ স্বরে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় ওই ব্যক্তি বলেন, ‘আপনাদের কাছে বন্যার যে টাকাগুলো দেওয়া হয়েছিল, সেই টাকাগুলোর কি হিসাব এখন পাওয়া যাবে? বন্যার টাকা তো ফান্ডে দেওয়া হয়েছিল, সেই টাকা কোথায়...
১২ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় রুবিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধূকে মুখ বেঁধে খালে ফেলে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকাল ৯টায় ওই নারীকে অজ্ঞান অবস্থায় খাল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার স্বামী ও বাবার বাড়ির স্বজনেরা। এদিন ভোররাতে
২৭ মিনিট আগে