
দিনাজপুরের খানসামায় ইজিবাইক ও গরুবাহী টেম্পোর মুখোমুখি সংঘর্ষে রসুল করিম বাবু (৪২) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের আট যাত্রীর মধ্যে চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) সকাল ৯টার দিকে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের উপজেলার ২ নম্বর ভেড়ভেড়ি ইউনিয়নের টংগুয়া বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রসুল করিম বাবুর বাড়ি নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য প্রয়াত রহিম উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর ধরে তিনি ভ্যান ও ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের ছোট ভাই আজিজুল ইসলাম জানান, প্রতিদিনের মতো যাত্রী নিয়ে চলাচলের সময় টংগুয়া বড়বাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী টেম্পোর সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাকে বোঝাই করা ঝুটগুলো ঈশ্বরদী ইপিজেডে এবা গ্রুপের মালিকানাধীন একটি কারখানার। ছিনতাই হওয়া ঝুটসহ মালামালের দাম প্রায় ৭০ লাখ টাকা।
১ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনায় রেকর্ডীয় জমিতে চাষে বাধা, ভয়ভীতি ও হামলার অভিযোগে কৃষকেরা অঙ্কুরিত ধানের বীজভর্তি ঝুড়ি নিয়ে মানববন্ধন করেছেন। বুধবার উপজেলা পরিষদের সামনে কর্মসূচি শেষে ইউএনওর মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
৩ মিনিট আগে
প্লট বরাদ্দের নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নিয়ে প্রতিশ্রুত প্লট বুঝিয়ে না দেওয়া এবং অর্থ আত্মসাতের অভিযোগে বেস্টওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), চেয়ারম্যান ও এক পরিচালকসহ তাদের স্বার্থসংশ্লিষ্ট ১৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ৭ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
১৪ মিনিট আগে
নড়াইলের রামচন্দ্রপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলায় একমাত্র আসামি রবিউল সিকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকাল থেকে রিমান্ড শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৩ মিনিট আগে