
নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে মহাতাব সরকার (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে নওগাঁ শহরের বনানীপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছেন। নিহত মহাতাব সরকার পেশায় রিকশাচালক ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সুমন কয়েক বছর আগে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। এ নিয়ে সংসারে ঝগড়া ও অশান্তি লেগেই থাকত। মাদকাসক্তির কারণে এক বছর আগে সুমনকে রেখে তাঁর স্ত্রী সুমা ঢাকায় পোশাক কারখানায় চাকরি নিয়ে চলে যান। কয়েক দিন আগে সুমা বাড়িতে ফিরে আসেন। গতকাল রাতে আবারও তাঁদের মাঝে ঝগড়া শুরু হলে সুমন রাগ করে তাঁর বাবার কাছে শুয়ে পড়ে। ঘুম আসছিল না দেখে বাবা দোয়া পড়ে সুমনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। এ নিয়ে আরও রেগে যান সুমন। একপর্যায়ে কাঠের বাটাম দিয়ে শরীরে কয়েকটি আঘাত করেন এবং ইট দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর থেকে ঘাতক সুমন পলাতক রয়েছে। তাঁকে আটকের চেষ্টা চলছে।

আজ সোমবার ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (৫ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন প্রয়োগে পরিচালিত বিশেষ অভিযানে এসব মামলা করা হয়।
১১ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
৪০ মিনিট আগে
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ৬জন ঘটনাস্থলে সমবেত হওয়ার সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, এরা উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে বিষয়টি এখনো তদন্তাধীন।
১ ঘণ্টা আগে
১৬ বছরের কিশোরী ভাগনিকে শ্লীলতাহানির অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ইসতি মেডিকেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফয়সাল। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তাকে জামিন দিয়েছেন।
১ ঘণ্টা আগে