
টিকিট না কেটেই ট্রেনে চড়েছিলেন। পরে ফেরার সময় টিকিট কাটলেও আগের যাত্রার ভাড়া পরিশোধ করতে ভোলেননি। তাই বগুড়া রেলস্টেশনের টিকিট কাউন্টারে ৩০ টাকা ও একটি হাতে লেখা চিরকুট রেখে গেছেন ‘মাহী’ নামের এক যাত্রী। তাঁর এমন উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বমহলে দায়িত্ববোধ ও সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।
গতকাল শনিবার সন্ধ্যায় বগুড়া রেলস্টেশনের টিকিট কাউন্টারে টাকা ও চিরকুট রেখে যাওয়ার এই ব্যতিক্রমী ঘটনাটি ঘটে।
চিরকুটে মাহী লিখেছেন, ‘আমি মাহী, গত ৭/১০/২৬ তারিখে সান্তাহার যাই। যাওয়ার সময় তাড়াহুড়ার জন্য টিকিট কাটার সময় পাইনি। তবে ফিরে আসার সময় টিকিট কাটছি। তাই এই ৩০ টাকা রেখে যাচ্ছি।’
চিরকুটে নিজের পরিচয় হিসেবে শুধু নাম উল্লেখ করেছেন তিনি। ফলে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে বিনা টিকিটে ভ্রমণের পরও ভাড়া পরিশোধের এই উদ্যোগ রেলওয়ের প্রতি যাত্রীর দায়িত্ববোধের বিষয়টি নতুন করে সামনে এনেছে।
এ বিষয়ে বগুড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার সাজেদুর রহমান বলেন, ‘যাত্রীদের এ ধরনের সচেতনতা প্রশংসার দাবিদার। তবে রেলস্টেশনে এলে পর্যাপ্ত সময় হাতে নিয়ে আসা উচিত। যিনি এভাবে চিরকুট ও টাকা রেখে গেছেন, তিনি পরিচয় জানালে আমরা তাঁকে ধন্যবাদ জানাতে পারতাম।’

সাজেদুর রহমান আরও বলেন, রেলওয়ে যেহেতু সবার জন্য, তাই এর যত্নেও সবার সচেতনভাবে এগিয়ে আসা উচিত।
ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে টিকিট কাটা প্রত্যেক যাত্রীর দায়িত্ব। তাড়াহুড়ার কারণে সেই দায়িত্ব পালনে ব্যত্যয় ঘটলেও পরে তা সংশোধনের এই ঘটনা মনে করিয়ে দেয়, জনসম্পদ রক্ষায় নিয়ম মানার পাশাপাশি ব্যক্তিগত সততা ও দায়বদ্ধতাও গুরুত্বপূর্ণ।

কুমিল্লার চৌদ্দগ্রামে মোহাম্মদ মনির (৩০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আজ রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা গ্রামে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের পশ্চিম চর তিল্লি গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ রোববার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার গোরাগ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম ফরিদ আমিনকে গ্রেপ্তার করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম থানা-পুলিশ।
১ ঘণ্টা আগে