
কুমিল্লার দাউদকান্দিতে কৃষক দল নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় বহিষ্কার হলেন বিএনপির এক নেতা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই বিএনপি নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত মিজানুর রহমান প্রধানকে ৩ জুলাই অনুমোদিত গোয়ালমারী ইউনিয়ন বিএনপির পাঁচ সদস্যের কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়েছিল।
গতকাল শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় উপজেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে তাঁকে বহিষ্কারের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্যসচিব ভিপি জাহাঙ্গীর আলম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমেদ হোসেন তালুকদারের ওপর গত ৩ জুলাই সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় মিজানুর রহমান প্রধানের নামে ইন্ধন, মদদ ও নির্দেশনার অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে তাঁকে শুক্রবার ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয় উপজেলা বিএনপি।
নোটিশের জবাব সন্তোষজনক না হওয়া, স্থানীয় তদন্তে অভিযোগের সত্যতা প্রতীয়মান হওয়া এবং দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মিজানুর রহমান প্রধানকে গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।
দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্যসচিব ভিপি জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘মিজানুর রহমান প্রধানের লোকজন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আহমেদ হোসেন তালুকদারের ওপর হামলা চালানোসহ বেশ কিছু অভিযোগ উঠেছে। এ জন্য শোকজ করেছিলাম। তিনি জবাব দিলেও সেটা গ্রহণযোগ্য না। তাই তাঁকে বহিষ্কার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই বহিষ্কারই প্রমাণ করে, কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসের স্থান বিএনপিতে হবে না। বিএনপি কখনো কোনো অন্যায়কারী বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দিবে না।’

ভোলার মেঘনা নদীতে জেলে মিরাজ মাঝির জালে আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ ধরা পড়েছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার তালতলি মাছঘাটে নিলামে মাছটি বিক্রি হয়েছে ১২ হাজার ৯০০ টাকায়।
৫ মিনিট আগে
ময়মনসিংহে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় পৌনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
১৯ মিনিট আগে
মাদারীপুর সদর উপজেলার একটি বাড়িতে হাতবোমা বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর গ্রামের ইতালিপ্রবাসী রাজ্জাক মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে...
২৫ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শ্রমিকেরা কারখানার গেটের সামনে অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২৯ মিনিট আগে