
নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া-মালশিরা উচ্চবিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে জমি দখল ও ঘর নির্মাণের চেষ্টার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চৌবাড়িয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক সভাপতি আতাউর রহমান, শিক্ষার্থী অভিভাবক রফিকুল ইসলাম, বিএনপি নেতা জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক কফিল উদ্দিন, সহকারী শিক্ষক মিজানুর রহমান নান্টু ও মোস্তাফিজুর রহমান এবং শিক্ষার্থী রিতু আক্তার ও সোনিয়া আক্তার নদী।
বক্তারা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার রাতে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে হোসেনপুর গ্রামের হোসেন আলী ও তাঁর লোকজন বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে সম্পত্তি দখলের চেষ্টা করেন। সেখানে ঘর নির্মাণের চেষ্টাও করা হয় বলে অভিযোগ করেন তাঁরা।
বক্তাদের ভাষ্য, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত চৌবাড়িয়া-মালশিরা উচ্চবিদ্যালয়টি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিদ্যালয়ের খতিয়ানভুক্ত জমি দখলের চেষ্টা এর আগেও করা হয়েছিল। এ নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান।
মামলা নিষ্পত্তির আগেই আবার বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। জমি নিয়ে বিরোধের জেরে এর আগে বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড চালানো হয়েছে বলেও তাঁদের অভিযোগ।
বিদ্যালয়ের সম্পত্তি রক্ষা এবং দখলের চেষ্টা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ের কর্মচারীর হামলার প্রতিবাদে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর ও রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ...
৮ মিনিট আগে
ঢাকার সাভারে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের কয়েকটি আসনের অংশবিশেষ পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
১০ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৭ ঘণ্টা আগে