দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. ইব্রাহিম খলিলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার গাজীপুরের আদালতে হাজিরা দিতে গেলে তাঁর জামিন আদেশ বাতিল করে বিচারক এই আদেশ দেন।
গাজীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মোস্তফা কামাল হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে চার্জশিটভুক্ত আসামি হওয়ায় গত বছরের ১৫ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ইব্রাহিম খলিলকে সাময়িক বরখাস্ত করে চাকরি থেকে অপসারণের প্রক্রিয়া শুরু করে। একই মামলায় তাঁর স্ত্রী মনোয়ারা বেগমও আসামি।
দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধানে ইব্রাহিম খলিল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। দুদকের অভিযোগ, তিনি জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৪৬ লাখ ৪৯ হাজার টাকার বেশি সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তাঁর বিভিন্ন ব্যাংক হিসাবে বেতন-ভাতার বাইরে ৮ কোটি ৭১ লাখ ৪১ হাজার টাকার বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে।

মৌসুমের শেষে এসে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আকস্মিক কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। কুড়িগ্রামের উলিপুর ও চিলমারী উপজেলায় অভিযান চালিয়ে চারটি অবৈধ ইটভাটার কিলন গুঁড়িয়ে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব ভাটার মালিকদের কাছ থেকে আদায় করা হয়েছে ১৬ লাখ টাকা জরিমানা।
১২ মিনিট আগে
ফরিদপুরে ভাইরাসজনিত রোগ হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রেরিত তথ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১৬ মিনিট আগে
উপমহাদেশের খ্যাতিমান সুরসাধক ওস্তাদ আয়েত আলী খাঁর সমাধিস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
১ ঘণ্টা আগে
সিলেটের আবহমানকালের শিকড়ের সংস্কৃতিকে উজ্জীবিত করতে এবং ছিলটি নাগরী ভাষায় সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাহাত্ম্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে ‘ছিলটি লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে।
১ ঘণ্টা আগে