
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের ভাইরাল অডিওটির সত্যতা মিলেছে। তবে ওই অডিওর মাধ্যমে তিনি কোনো তথ্য পাচার করেছেন কি না, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।
অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, ক্যান্টনমেন্ট থানার ওসির যে অডিও রেকর্ড পাওয়া গেছে, তা নিশ্চিত করা গেছে। সেটি তাঁর কণ্ঠ ছিল। এর পেছনে কী আছে, কোন পরিপ্রেক্ষিতে সে আলাপ আলোচনা করেছে, কোথায় করেছে, কার সঙ্গে করেছে এগুলো বিস্তারিত তদন্ত চলছে।
ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানকে দুই দফায় রিমান্ডে নিয়ে কী পাওয়া গেছে জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, ‘প্রাথমিকভাবে তাঁর যে কথোপকথন যেটা ভাইরাল হয়েছিল, সেটা তাঁকে রিমান্ডে নিয়ে এসে ভয়েস টেস্ট করে নিশ্চিত হওয়া গেছে যে, এটা তাঁর ভয়েস। তাঁর কণ্ঠস্বরই রেকর্ড করা হয়েছে। এটা অন্য কোনোভাবে বানানো হয়নি। এর পেছনে কী আছে, কোন পরিপ্রেক্ষিতে সে আলাপ আলোচনা করেছে, কোথায় করেছে, কার সঙ্গে করেছে-এগুলো আমরা তদন্ত করছি।’
ডিবিপ্রধান আরও বলেন, ‘ভয়েস আমরা কোর্টের পারমিশনে নিয়েছি। নিয়ে সিআইডি থেকে পরীক্ষা করে নিশ্চিত হয়েছি।’
গত ১৬ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে। ওই অডিওতে শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বলতে শোনা যায় বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি পুলিশে বিভিন্ন পদে পদায়নের ক্ষেত্রে অর্থ লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগের কথাও ওই অডিওতে ছিল।

ময়মনসিংহের নান্দাইলে আকস্মিক ঝড়-বৃষ্টিতে ঘরবাড়ি, গাছপালা, ফসল ও বৈদ্যুতিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঝড়টি আঘাত হানে। ঝড়ে বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি বৈদ্যুতিক খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
৩ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয় ও সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা টেরে ডেস হোমস্ (টিডিএইচ) বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট রিসার্চ গ্র্যান্ট প্রোগ্রাম ২০২৬’ চালু হয়েছে। এ কর্মসূচির অধীন মোট ৩১টি গবেষণা প্রস্তাবের মধ্য থেকে সাতজন শিক্ষার্থীকে গবেষণায় অনুদানের জন্য নির্বাচিত ক
৬ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ার একটি গ্রামে এক বিধবাকে (৪৩) ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তাঁর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়া হয়েছিল। কয়েক দিন পর তাঁর টিপসই নেওয়া হয় একটি কাগজে। পরে সেই টিপসই ব্যবহার করে বিয়ের কাবিননামা তৈরির অভিযোগ উঠেছে। ওই নারীর দাবি, তিনি কোনো বিয়েতে সম্মতি দেননি।
৬ মিনিট আগে
অসুস্থ শরীর নিয়ে মেয়েকে সঙ্গে করে গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন মিজান বেগম (৪৫)। উদ্দেশ্য ছিল কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসক দেখিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরা। কিন্তু হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল দেখে ভয় পেয়ে সড়ক বিভাজকের ওপর পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে
১৮ মিনিট আগে