
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। ওই মোটরসাইকেলের মালিক সন্দেহে আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
আজ রোববার সকালে তাঁকে আটক করে পল্টন থানায় হস্তান্তর করেছে র্যাব-২।
র্যাব সদরদপ্তরের মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে আটক করা হয়েছে। পরে তাঁকে পল্টন থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হত্যার ঘটনায় হান্নান জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় র্যাব।
র্যাব আরও জানায়, মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। আটক হান্নানের বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ। তাঁর বাবার নাম মো. আবুল কাশেম।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে করা গুলিতে গুরুতর আহত হন রিকশায় থাকা ওসমান হাদি। তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী হাদির ওপর হামলাকারীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামীর কর্মীসহ পাঁচজনকে আটক ও বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন সংক্ষিপ্ত বিচার আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুরে নগদ টাকা বিতরণের প্রস্তুতিকালে হাবিবুর রহমান (৬৩) নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে হাতেনাতে ধরা হয়।
৫ মিনিট আগে
বগুড়ার ধুনটে ভোটকেন্দ্রের বাইরে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতের লোকজনকে দায়ী করেছে বিএনপি। অপর দিকে জামায়াত নেতার দাবি, ছুরিকাহত হয়নি। ছাত্রদল নেতা ও তাঁর সহযোগীদের সঙ্গে জামায়াত কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে।
১২ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে নির্বাচনী প্রতিহিংসার জেরে জসিম উদ্দিন (৪৫) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের অনুসারীরা এই অতর্কিত হামলা চালিয়েছেন।
২৯ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিল এলাকায় আনসারের এক দলনেতার বিরুদ্ধে টাকা নিয়ে ‘অবৈধভাবে’ ৩৩০ জনকে নির্বাচনী দায়িত্বে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্টদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
৩৩ মিনিট আগে