
পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাত রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এক হাজারের বেশি তালবীজ বপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত কালীগঞ্জ’।
আজ শুক্রবার বিকেলে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ ঢাকাইয়া পাড়া ক্যানাল-সংলগ্ন এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে সংগঠনের স্বেচ্ছাসেবীরা ক্যানালের বিভিন্ন স্থানে তালবীজ বপন করেন।
এর আগে বিভিন্ন বাড়ি থেকে তালবীজ সংগ্রহ করে কর্মসূচির জন্য প্রস্তুত করেন স্বেচ্ছাসেবীরা। স্থানীয় বাসিন্দারাও তাল বীজ দিয়ে এই উদ্যোগে সহযোগিতা করেন।
আয়োজকেরা জানান, বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আলোকিত কালীগঞ্জের সভাপতি হাসান রায়হান বলেন, ‘গাছ লাগিয়ে তা মানুষের উপকারে আসার মতো অবস্থায় পৌঁছানো সাদকায়ে জারিয়ার একটি মাধ্যম হতে পারে। পরিবেশ রক্ষায় সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যেতে চায়।’
এ সময় সংগঠনের সহসভাপতি বরকত আলী, সংগঠনের সদস্য সাজেদুল ইসলাম, সাখাওয়াত হোসেন, ইয়াছিন আলীসহ অন্য স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ বিভাগের জেলা ও পাঁচ উপজেলা দপ্তর জনবলসংকটে ধুঁকছে। ছয়টি দপ্তরে মোট ৬৮টি পদের ৩৮টিই শূন্য। এ কারণে প্রশাসনিক কার্যক্রম এবং পশুচিকিৎসা, টিকাদান ও খামারিদের পরামর্শ দেওয়ার কাজ ব্যাহত হচ্ছে।
২৬ মিনিট আগে
খরা কাটিয়ে ইলিশের দেখা মিলতে শুরু করেছে বরিশালের নদ-নদীতে। তাই কয়েক দিন ধরে দামও কিছুটা কম। তবে মা ইলিশ ধরা পড়ায় চিন্তিত মৎস্য অধিদপ্তর। এ মাসের শুরুর দিকে মৎস্য অধিদপ্তরের অধীনে দক্ষিণাঞ্চলে ইলিশের ওপর এক সমীক্ষায় বড় শঙ্কার তথ্য পাওয়ার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।
৪২ মিনিট আগে
মহাপরিচালক মো. হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় এবং ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তার বাদশাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে...
১ ঘণ্টা আগে
রাজধানীর কাফরুলে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আজ শুক্রবার রাত ১০টা ১৪ মিনিটে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে