স্বেচ্ছাসেবী সংগঠন

শুধু অর্থায়নই নয়, প্রতিবন্ধীদের আশ্রয়কেন্দ্র নির্মাণে শ্রম দিলেন ডাচ স্বেচ্ছাসেবীরা
হাজার হাজার কিলোমিটার দূরের দেশ নেদারল্যান্ডস। ভিন্ন ভাষা, সংস্কৃতি ও জীবনযাত্রা সত্ত্বেও মানবতার টানে বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে ছুটে এসেছেন একদল বিদেশি নাগরিক। প্রতিবন্ধীদের জন্য একটি স্থায়ী আশ্রয়কেন্দ্র গড়ে তোলার মহৎ উদ্দেশ্যে স্থানীয় মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে...

লালপুরে ৯টি দুস্থ পরিবারকে ছাগল বিতরণ
‘একটি ছাগল একটি পরিবারের স্বপ্নের সম্বল, একটি ছাগল একটি সম্ভাবনা, একটি স্বাবলম্বী জীবনের সূচনা’—এই মানবিক প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জেনাস স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।

পলাশের ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে বসবে ব্রেস্ট ফ্রিডিং কর্নার
নির্মাণ ও অভিনয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত জিয়াউল হক পলাশ। ডাকবাক্স নামের একটি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন আছে তাঁর। এই ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহায়তা করেন তিনি। এবার ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে বন্দরনগরী চট্টগ্রামের ৫টি পয়েন্টে বসতে যাচ্ছে ব্রেস্ট ফ্রিডিং কর্নার।

সোনাইমুড়ীতে ঈদ উপহার পেল শতাধিক শিশু শিক্ষার্থী
আজ বুধবার সকালে সোনাইমুড়ীর কৌশল্যারবাগ এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়ার্ক ফর এডুকেশন’ ও ‘মানবিক সোনাইমুড়ী’র যৌথ আয়োজনে এবং প্রাণ গ্রুপের সহযোগিতায় এসব ঈদ উপহার বিতরণ করা হয়। প্রতিটি উপহার বাক্সে ছিল শিশু খাদ্যসহ ১৩ ধরনের উপকরণ।












