
প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে মা ইলিশ রক্ষায় শুরু হলো নদ-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা। আজ বুধবার ৭ অক্টোবর রাত ১২টা থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ৮২ কিলোমিটার দীর্ঘ নদ-নদীতে এ বিধিনিষেধ বলবৎ থাকবে। ইলিশের মৌসুম শেষ হলেও দাম ছিল আকাশচুম্বী। মাছের দেখা না মেলায় হতাশ মৎস্যজীবীরা। গত ৩ মাসে গত বছরের তুলনায় ইলিশ আহরণ হয়েছে কম। এদিকে বরাদ্দ ও জনবল সংকটে এ বছর মা ইলিশ রক্ষা বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দিয়েছে।
বরিশাল মৎস্য অধিদপ্তরের তথ্যমতে, গত ৩ মাসে (জুলাই, আগস্ট, সেপ্টেম্বর) বিভাগে ৬৫ হাজার ৩৬৪ টন ইলিশ আহরণ হয়। অথচ গত বছর এই ৩ মাসে ইলিশ আহরণ হয়েছে ৭৫ হাজার ৩৩১ টন। এ বছর সারা দেশে ইলিশ উৎপাদনের টার্গেট ৬ লাখ টন। এর মধ্যে ৪ লাখ টন বরিশাল বিভাগ থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
আজ বুধবার বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে দেখা গেছে, ইলিশের চেয়ে ক্রেতার উপচে পড়া ভিড়। এ দিন ১ কেজি ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হয়েছে ২৫০০ টাকা। একইভাবে এলসি (৮০০-৯০০ গ্রাম) সাইজের ইলিশ কেজি প্রতি ২২০০ টাকা এবং ৫০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১৬০০ টাকা দরে বিক্রি হয়েছে।
সেখানকার আড়তদার নাসির উদ্দিন বলেন, মাছ ধরার নদ-নদীতে অবরোধ শুরু হলো, কিন্তু শেষ দিনেও মাছ ছিল না। তাই দামও কমেনি।
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নিষেধাজ্ঞাকালে তাঁদের প্রধান লক্ষ্য মেঘনা তীরবর্তী হিজলা ও মেহেন্দীগঞ্জ। কিন্তু সেখানে নেই পর্যাপ্ত অর্থ, নেই জনবল। তার ওপর নতুন সরকারের নেতাদের কাছ থেকে কতটা সহযোগিতা পাওয়া যাবে তা নিয়েও চিন্তিত মৎস্য সেক্টর।
হিজলা উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি ফারুক খান বলেন, সভা সেমিনার করে মা ইলিশ রক্ষা সম্ভব নয়। যে দল ক্ষমতায় থাকে তাঁরা যদি না চায় তাহলে ইলিশ রক্ষা সম্ভব নয়। রাজনৈতিকভাবে সমর্থন না থাকলে মা ইলিশ নিধন উৎসব চলবে।
যদিও হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খোকন বলেন, ‘এবার নদীতে কোনো জেলে নামবে না। আমরা ওরাকুল মাছ ঘাটে সব জেলেদের নিয়ে সভা করেছি। তাঁদের বলেছি কোনো হুমকি-ধামকি নয়। সোজা কথা হলো নদীতে নামা যাবে না। প্রতিমন্ত্রীও নিষেধাজ্ঞার সময় শতভাগ নদী উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছেন।’
জানতে চাইলে বরিশাল জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. হাদিউজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় এবারের নিষেধাজ্ঞা বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ। কারণ গত জুনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প শেষ হয়েছে। যার মাধ্যমে অভিযানের বড় বাজেট মিটত। এখন রাজস্ব খাত থেকে ব্যয় মেটাতে হবে। বাজেট যদি আগের মতো হয়, তাহলে কীভাবে ২২ দিনের অভিযান চলবে? কেননা আগের বাজেটে হিজলা, মেহেন্দীগঞ্জে ২ দিনে নৌযানের তেল শেষ হয়ে যাবে।
অভিযান প্রসঙ্গে ড. হাদি বলেন, হিজলা ও মেহেন্দীগঞ্জের মেঘনায় এবার ২টি লঞ্চ থাকবে। তা ছাড়া স্পিডবোটও থাকবে। তাঁরা চেষ্টা করছেন মা ইলিশ রক্ষায় নদী তীরবর্তী ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের যুক্ত করতে। এ জন্য প্রতিটি ঘাট থেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ৫ জন জনবল নিতে ইউএনওদের চিঠি দিয়েছেন। তিনি বলেন, জেলেদের নদীতে না নামতে স্থানীয় এমপিদের কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে। জেলায় ভিজিএফ চাল পাচ্ছে ৭৯ হাজার ৮৯০ পরিবার। যদিও জেলে রয়েছে ৮৪ হাজার ২৯৫ জন।
মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ নিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বরিশালে আয়োজিত ‘মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ বরিশাল বিভাগীয় জনসচেতনতা সভা-২০২৬’-এ জেলে ও সংশ্লিষ্টদের ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।
বক্তারা বলেন, মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশের উৎপাদন ও মৎস্যসম্পদের স্থায়িত্ব বাড়বে।

পদ্মা নদীতে তীব্র স্রোত ও নাব্যতা সংকটে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘাটে ফেরি ভেড়াতে সমস্যা হচ্ছে। নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাট বন্ধ থাকায় যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি বাড়ছে।
৩ মিনিট আগে
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের মাধ্যমে বিএনপির এক নেতা আহ্বায়ক বা সভাপতি পদ দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ব্যাংকের বর্তমান সভাপতি অ্যাডভোকেট কাজী নাজমুস সা’দাত।
৯ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ে পাঠদান চলাকালে অজ্ঞাত উপসর্গে একে একে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী। আজ বুধবার দুপুরে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ৩টার দিকে অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
১২ মিনিট আগে
নওগাঁর বেসরকারি ‘মেট্রো হাসপাতালে’ সিজারিয়ান অস্ত্রোপচারের সময় প্রসূতির পেটে গজ কাপড় রেখেই সেলাই করার অভিযোগে চিকিৎসকসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আসামিরা হলেন চিকিৎসক ফাবলিহা সাদিয়া শাফীন, মো. আখেরুজ্জামান রবি, মেট্রো হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের
১৪ মিনিট আগে