
ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখী মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যাত্রীবাহী যানবাহনের চাপ। ফলে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর ওপর দিয়ে ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা।
সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, ২৪ ঘণ্টায় (রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা) ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকাগামী ১৫ হাজার ৫৮৩টি যানবাহন পারাপার হয়েছে।
এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২০০ টাকা। অপর দিকে উত্তরবঙ্গগামী ২০ হাজার ৭৫টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে জানতে চাইলে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, আগে থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বিগত সময়ে সেতুর টোল আদায় করে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)। সরকার পরিবর্তন হওয়ার পর ২৪ সালের শেষের দিক থেকে বর্তমানে চায়না রোড ব্রিজ করপোরেশন টোল আদায় করছে।

নরসিংদী জেলার আরগীনগর মোড়ে গেলেই প্রথমেই নাকে ভেসে আসে একধরনের তীব্র আঠার গন্ধ। চারপাশে তাকালেই দেখা যায়, বিভিন্ন শিল্পকারখানার বাইরে ছোট ছোট কারিগরদের হাতে তৈরি হচ্ছে জুতা।
৪ মিনিট আগে
সুদের টাকা আদায়ের জন্য গাজীপুরের শ্রীপুরে আতিকুল ইসলাম নামে এক মাছ বিক্রেতাকে মোটরসাইকেলে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করে হত্যা করা হয়। হত্যার আলামত নষ্ট করতে গভীর জঙ্গলে নিয়ে মরদেহ জ্বালিয়ে দেয় খুনিরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৭ মিনিট আগে
নরসিংদীতে চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নিয়ে আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ারকে জেলা পুলিশ থেকে সরিয়ে সিআইডিতে বদলি করা হয়েছে। গতকাল সোমবার (১৬ মার্চ) বিকেলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ‘জনস্বার্থে’ এ বদলির কথা...
১৯ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে গরুবোঝাই পিকআপ ভ্যান ছিনতাইচেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের বালুজুড়ি এলাকায় গতকাল সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাব উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
২৬ মিনিট আগে