
কুমিল্লার চৌদ্দগ্রামে গরুবোঝাই পিকআপ ভ্যান ছিনতাইচেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের বালুজুড়ি এলাকায় গতকাল সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাব উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা গ্রামের বাসিন্দা মো. আবুল কাশেম গতকাল বিকেলে ফেনীর ছাগলনাইয়ার চাঁদবাজার থেকে ছোট-বড় আটটি গরু কেনেন। গরুগুলো তাঁর নিজের মালিকানাধীন পিকআপ ভ্যানে বোঝাই করে বিক্রির জন্য চৌয়ারা বাজারের উদ্দেশে রওনা করেন। পথিমধ্যে রাত পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌর এলাকার বালুজুড়ি সেতুর কাছে পৌঁছালে পিকআপ ভ্যানটি বিকল হয়ে যায়।
কিছুক্ষণ পর নবগ্রামের ইলিয়াছ হোসেন, বালুজুড়ির রিফাত ও নোয়াপাড়ার রায়হান হোসেনের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও তিন-চারজন দেশীয় অস্ত্রশস্ত্র এবং কাঠের রোল নিয়ে পিকআপ ভ্যানচালক ও তাঁর সহকারী মো. আকাশকে মারধর করে পিকআপসহ গরু নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ছাড়া তাঁরা একটি মোবাইল সেট ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যান। তাৎক্ষণিক খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ইলিয়াছ হোসেন, রিফাত ও রায়হান হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।
মিয়াবাজার হাইওয়ে থানার ওসি শাহাব উদ্দিন বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। গতকাল গভীর রাতে গরুবোঝাই পিকআপ ভ্যান ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশ তিনজনকে আটক করেছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কয়েক বছর আগে সিঙ্গাপুর প্রবাসী আল আমিনের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হয় রিয়ার। এরপর গত আড়াই বছর আগে আল আমিন দেশে আসে এবং দুই মাস থেকে আবার চলে যায়। বাচ্চা নেওয়ার চেষ্টা করছিলেন, তবে বাচ্চা হচ্ছিল না। এসব বিষয় নিয়ে মানসিক সমস্যায় ভুগছিলেন রিয়া।
২ মিনিট আগে
খুলনা নগরীর টুটপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইসমাইল (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, গুলি করার পাশাপাশি মৃত্যু নিশ্চিত করতে তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়েছে...
১৬ মিনিট আগে
ফেনী সদর উপজেলার গোবিন্দপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছয় বছর বয়সী এক শিশুকে উত্ত্যক্ত করে সেই ঘটনার ভিডিও টিকটকে পোস্ট করার অভিযোগে মোজাম্মেল হোসেন প্রকাশ হোসাইন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
৩২ মিনিট আগে
ঝালকাঠির রাজাপুরে একটি যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের এক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও চারজন...
৪২ মিনিট আগে