
উপদেষ্টা পরিষদে অনুমোদন হওয়া সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশের খসড়া প্রত্যাহারের দাবিতে আজ রোববারও সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা।
আজ সকাল সাড়ে ৯টার পর থেকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনের বাদামতলায় জড়ো হন কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ১০টার দিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. নূরুল ইসলাম ও মহাসচিব মো. মুজাহিদুল ইসলামের নেতৃত্বে মিছিল করেন তাঁরা।
৬ নম্বর ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে দিয়ে সচিবালয়ের নতুন ভবন হয়ে ক্লিনিক ভবনের সামনে দিয়ে ১১ নম্বর ভবনের সামনে এসে মিছিলটি শেষ হয়।
পরে মিছিল নিয়ে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা দপ্তর ঘেরাও করেন তাঁরা। বেলা পৌনে ১২টার দিকে দেখা যায়, বিক্ষোভকারী কর্মকর্তা-কর্মচারীরা গৃহায়ন উপদেষ্টা দপ্তরের সামনে বসে পড়েছেন। এ সময় সমাজকল্যাণ উপদেষ্টা সচিবালয়ে প্রবেশ করলে তাঁর গাড়ি আটকে দেন বিক্ষোভকারীরা।
সেখান থেকে মিছিল নিয়ে সচিবালয়ের এক নাম্বার ফটক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা।
বিক্ষোভ মিছিল থেকে ‘সচিবালয়ের কর্মচারী, এক হও লড়াই করো’, ‘অবৈধ কালো আইন, মানি না মানব না’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’ স্লোগান দেন কর্মকর্তা-কর্মচারীরা।

একই দাবিতে এর আগে গতকাল শনিবারও সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা।
সরকারি চাকরিজীবীদের শৃঙ্খলে আনতে ২০১৮ সালের সরকারি চাকরি আইন সংশোধনে অধ্যাদেশের খসড়া গত বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশের খসড়ায় শৃঙ্খলা বিঘ্নিত, কর্তব্য সম্পাদনে বাধা, ছুটি ছাড়া অনুপস্থিত, কর্তব্য পালন না করার জন্য উসকানি দিলে চাকরিচ্যুতির বিধান যুক্ত করা হয়েছে।

বিগত ১৮ বছরে বিদ্যুৎ ও গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, এই ধ্বংসস্তূপ থেকে বিদ্যুৎ ও গ্যাস খাতকে পুনর্গঠন করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকারকে সময় দিতে হবে। তিনি আশ্বস্ত করে বলেন, সরকারকে
১৭ মিনিট আগে
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন এবার রাষ্ট্রকে, দেশকে আমরা পুনর্গঠন করি। আগামী তিন মাসে আমাদের ডেঙ্গুর সমস্যা সমাধানের চেষ্টা করি। হয়তো আমরা শতভাগ পারব না, কিন্তু অন্তত ৮০ শতাংশ পারব।’
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী। তিনি গুম ও খুন হওয়া স্বজনদের গণভবনে ডেকে তাঁদের স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন। পক্ষান্তরে তাঁর ভেতরেই লুকিয়ে থাকত গুম-খুনে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব।
৩ ঘণ্টা আগে
পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ শনিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
৫ ঘণ্টা আগে