মাদারীপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে জেলার কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্প অনুভূত হয়।
মাদারীপুরের আবহাওয়া পর্যবেক্ষণকারী কর্মকর্তা আ. রহিম মিয়া বলেন, মাদারীপুরে এখনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় লোকজন জানায়, ভূকম্পনের সময় ঘরবাড়ি কাঁপছিল। অনেকের ঘরের থাই গ্লাস ভেঙে যায়। ভয়ে অনেকে ঘর থেকে বের হয়ে রাস্তায় দাঁড়ান। অনেকের ঘরে ফাটল দেখা গেছে। মাদারীপুর শহরের দরগাখোলা এলাকার কাজী মিতু বলেন, ‘আমরা ভয়ে ঘর থেকে বের হয়ে আসি। পরিবারের সবাই আতঙ্কের মধ্যে ছিলাম।’

বুশরা পরিবহনের একটি বাস নলকা এলাকায় পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক এবং ফুটওভারব্রিজে ধাক্কা খেয়ে আটকে যায়। এসময় ঘটনাস্থলেই বাসের চালক ও তাঁর সহকারী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
৪ মিনিট আগে
বৃহস্পতিবার রাত ১১টার দিকে বানু বেগমের ছেলে আলামিনের সঙ্গে মতিউল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলামিন ধারালো অস্ত্র দিয়ে মতিউলের গলায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
৩৪ মিনিট আগে
দলীয় আদর্শ, নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব নোমান আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয়...
৩৭ মিনিট আগে
সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেলের একটি চালান নিয়ে আজ শুক্রবার (৩ এপ্রিল) ভোররাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে ইয়ান জিং হে নামের একটি জাহাজ। রাতে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ ভিড়বে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে