
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘এই সরকার আসার পর ইরান যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করেছে। মূল্য আর কমানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই সরকার আসার পরে লোডশেডিংয়ের মাত্রা এমন পর্যায়ে গিয়েছে, গ্রামগঞ্জে এখন বিদ্যুৎ মাঝে মাঝে আসে।’
জাতীয় নাগরিক পার্টি আয়োজিত পদযাত্রায় আজ রোববার রাতে পিরোজপুরের নেছারাবাদে সংক্ষিপ্ত পথসভায় হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার গ্রামগঞ্জের মানুষের হাতে বিদ্যুতের পরিবর্তে মোমবাতি ও হারিকেন ধরিয়ে দিয়েছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
পথসভায় উপস্থিত ছিলেন এনসিপি মনোনীত সংরক্ষিত নারী সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ প্রমুখ।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও সরকারি আশ্রয়ণ প্রকল্প ঘেঁষে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে প্রকল্পে বসবাসরত ১৬০টি ভূমিহীন পরিবারের বসতভিটা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দুই মাস ধরে এই কার্যক্রম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
৭ ঘণ্টা আগে
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা মাঝেরপাড়া গ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মরদেহ ঝালমুড়ি বিক্রেতা এক নারীর বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটিকে হত্যার সন্দেহে স্থানীয়দের পিটুনিতে ওই নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে ২০ দিনের ব্যবধানে বহির্নোঙরে নোঙর করা তিনটি বিদেশি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। নাবিকদের জিম্মি করে জলদস্যুরা লুট করেছে কোটি টাকার মালামাল। এতে আতঙ্কে রয়েছেন জাহাজমালিক, শিপিং এজেন্ট ও নাবিকেরা। অভিযোগ রয়েছে, নির্বিঘ্নে ঘটছে এসব লুটপাটের ঘটনা।
৭ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ৯ থেকে ১২ জুলাই পর্যন্ত টানা চার দিনের ভারী বৃষ্টিপাতে মৎস্য ও কৃষি খাতের অন্তত ১৪০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে শুধু মৎস্য খাতেই প্রায় ১২৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। কৃষিতে ক্ষতি হয়েছে ১৪ কোটি ৫০ লাখ টাকার। মৎস্য খাতে মোট ক্ষতির প্রায় ৭০ শতাংশই হয়েছে চিংড়িচাষিদের।
৭ ঘণ্টা আগে