
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে আজ রোববার সকাল ৯টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালটির হাম আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে। আজ সকাল পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে ৭৩ শিশু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেন।
মারা যাওয়া শিশুরা হলো ময়মনসিংহ জেলার গৌরীপুরের বুলবুল হোসেনের ১০ মাস বয়সী ছেলে সাদেকুল এবং ফুলপুর উপজেলার হুমায়ুন মিয়ার ছেলে ৯ মাস বয়সী সোহান।
গত ২২ মার্চ হামের উপসর্গ নিয়ে সোহানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে সাদেকুলকে গত ১১ এপ্রিল ভর্তি করা হয়। পরে গতকাল রাত ১২টার দিকে সে মারা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয় মোট ৩৯৭ শিশু। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩১২ জন এবং মৃত্যু হয়েছে ১২ শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২৮ শিশু।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে।

কয়েক বছর ধরে বাংলা নববর্ষ পয়লা বৈশাখের সময় চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকায় উৎসবের দিনটিতে পান্তা-ইলিশের প্রচলন কমেছে।
৫ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে একটি কক্ষে নারী থাকার সন্দেহে তল্লাশি চালানোর ঘটনায় হল সংসদের সহকারী সাধারণ সম্পাদকসহ (এজিএস) তিনজনের আবাসিকতা বাতিল করা হয়েছে।
২৩ মিনিট আগে
বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব বৈসাবির আনন্দধারা বইতে শুরু করেছে। মারমাদের সাংগ্রাই, ত্রিপুরাদের বিষু এবং চাকমাদের ফুল বিজুকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছে পাহাড়ি জনপদ।
২৬ মিনিট আগে
বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে যাত্রীদের কেউ হতাহত হননি। আজ রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে শাজাহানপুর উপজেলার সি ব্লক এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে