
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নামের আগে ‘অ্যাডভোকেট’ যোগ করতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছিলেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে অর্জিত পদবি নামের আগে যুক্ত করার বিধান না থাকায় তা না-মঞ্জুর করেছে ইসি। আজ বুধবার এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে নাটোর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি দলীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু জাতীয় পরিচয়পত্রে নিজ নাম সংশোধন করে ‘অ্যাডভোকেট’ যোগ করার আবেদন করেন। অর্জিত পদবি নামের আগে যুক্ত করার বিধান না থাকায় কমিশন তা না-মঞ্জুর করেছে। পরবর্তীতে তিনি পুনর্বিবেচনার আবেদন করেন। তবে কমিশন এখনো সিদ্ধান্ত দেয়নি।
সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশন থেকে যুক্তি দেখানো হয়েছে, নামের আগে পদবি ব্যবহারের সুযোগ নেই। এ ক্ষেত্রে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রীর স্ত্রীর নামের আগেও ডাক্তার লেখা হয়নি। শুধু নাম হবে, পদবি হবে না।
ইসি কর্মকর্তারা জানান, বর্তমানে আদালতের আদেশ থাকায় বিচারপতি নামের আগে যোগ করা হয়। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধাও এনআইডির একটি অংশে রাখা হয়। ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী নামের প্রারম্ভে ‘ড.’, ‘প্রফেসর’, ‘হাজি’, ‘আলহাজ্ব’, ‘অ্যাডভোকেট’ প্রভৃতিসহ অন্য কোনো পদবি বা উপাধি যুক্ত করে নাম সংশোধন করার সুযোগ নেই।

অফিস শেষ করে সচিবালয় থেকে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় গাড়িতে প্রধানমন্ত্রীর পাশের আসনে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
২৬ মিনিট আগে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সে এই সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেসকোর হেড অব অফিস ও কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. সুজান ভাইজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় গণমাধ্যম, সাংবাদিকতার বিস্তারিত, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপক্ষীয়...
১ ঘণ্টা আগে
প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে ১৪ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করা হয়েছে। এ ছাড়া জনপ্রতি সর্বনিম্ন যাত্রীভাড়া ২৯ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
১ ঘণ্টা আগে