
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চবিদ্যালয়ের মাঠে আজ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে একটি বিনা মূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে প্রায় ৭০০ জন অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি প্রায় ২০০টি গবাদিপশুকে ভেটেরিনারি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের কল্যাণে মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ কর্মসূচির আয়োজন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্গম চরাঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ সেবা দেওয়া হয়।
চিকিৎসাসেবায় অংশ নেন বিজিবি রাজশাহী সেক্টরের মেডিকেল কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের দুজন নারী ও শিশু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের একজন চক্ষু বিশেষজ্ঞ, ৫৩ বিজিবি ও মহানন্দা ব্যাটালিয়নে (৫৯ বিজিবি) কর্মরত দুজন বেসামরিক চিকিৎসক এবং চাঁপাইনবাবগঞ্জ পশু হাসপাতালের একজন ভেটেরিনারি চিকিৎসক। আট সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ক্যাম্পে সেবা দেয়।
মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। এ সময় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, অন্যান্য বিজিবি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবাসীর জীবনমান উন্নয়ন ও জনকল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আয়োজকদের মতে, এই উদ্যোগ সীমান্তবর্তী জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং বিজিবির প্রতি তাঁদের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করবে। দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সীমান্তবাসীর পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করা হয়।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
১ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
১ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
১ ঘণ্টা আগে