
কুষ্টিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার কুষ্টিয়া সদর ও দৌলতপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রথতলাপাড়ার বাসিন্দা চাইনা রানী বিশ্বাস (৫০) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হাকিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য খন্দকার এহসান হাবীব (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ চাইনা রানী বিশ্বাসকে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস। পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিআরবি কেব্লসের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক চাইনা রানী বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত বিদ্যুৎ কুমার বিশ্বাসকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন। ট্রাক ও চালককে শনাক্তে পুলিশ কাজ করছে।
অন্যদিকে একই দিন বেলা আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার আনসার-ভিডিপি ব্যাংকের সামনে আরেকটি দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সেনাসদস্য খন্দকার এহসান হাবীব মোটরসাইকেলযোগে দৌলতপুর থেকে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন। পথে একটি পাখিভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে তিনি সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রলি তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে বাস ও সিএনজির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, মহাসড়কে আলম এশিয়া নামে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত একটি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়।
৩ মিনিট আগে
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে মাইক্রোপ্লাস্টিক দূষণ শনাক্তকরণ ও এর পরিবেশগত প্রভাব নিয়ে গবেষণাকে এগিয়ে নিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উদ্বোধন করা হলো মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার। এ গবেষণাগারে মাইক্রোপ্লাস্টিক শনাক্তকরণে ফোরিয়ার-ট্রান্সফর্ম ইনফ্রারেড (এফটিআইআর) ইমেজিং প্রযুক্তি ব্যবহার করা হবে।
৭ মিনিট আগে
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগে করা মামলায় সাব-ঠিকাদার শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
১২ মিনিট আগে
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে চালক ছিদ্দিক মিয়াজী (৪৮) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে দুর্ঘটনার পর তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২১ মিনিট আগে