
কক্সবাজার সমুদ্রসৈকতে নেমে তলিয়ে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী। তাঁদের মধ্যে একজনকে মৃত উদ্ধার করা গেছে। বাকি দুজন নিখোঁজ রয়েছেন।
আজ মঙ্গলবার সকালে তাঁরা নিখোঁজ হন। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাঈদ কামাল চৌধুরী।
মৃত উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান সাবাব। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন আসিফ আহমেদ ও অরিত্র হাসান।
ঘটনার প্রত্যক্ষদর্শী এবং তাঁদের সঙ্গে ঘুরতে যাওয়া সহপাঠী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় কক্সবাজারের উদ্দেশে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চারজন, আরবি বিভাগের একজনসহ পাঁচজন কক্সবাজারের হিমছড়িতে ঘুরতে যান। রাতে সেখানে অবস্থান করার পর ভোর সাড়ে ৫টার দিকে তাঁরা বিচে ঘুরতে যান। তাঁদের মধ্যে তিনজন সমুদ্রে গোসলে নামেন। হঠাৎ বড় ঢেউয়ের তোড়ে তলিয়ে যান ওই তিনজন।

ওই শিক্ষার্থী বলেন, ‘আমরা সেখানকার স্থানীয় জেলেদের ডাকাডাকি করি, তাঁরা দ্রুত এসেও তাঁদের উদ্ধার করতে পারেননি। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সাবাবের লাশ উদ্ধার করেন, কিন্তু বাকি দুজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, ‘গতকাল রাতে প্রথম বর্ষের চারজন, অন্য বিভাগের একজনসহ পাঁচজন শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যান। তাঁরা নিজ উদ্যোগে সেখানে গিয়েছেন। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা, অন্যরা এখনো নিখোঁজ। আমরা সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের পরিবারকে জানানো হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিভাগের সিনিয়র কয়েকজন কক্সবাজারের উদ্দেশে বেরিয়েছেন।’

স্বপ্নের ইউরোপের আশায় লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে মারা যাওয়া অভিবাসনপ্রত্যাশী সুনামগঞ্জের তরুণের সংখ্যা আরও বাড়ছে। এবার জানা গেল এই জেলার ১০ জন নয়, ১২ তরুণের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
যুবদলের নাম ভাঙিয়ে জোর করে পেট্রল নিয়ে পরে খোলাবাজারে বেশি দামে বিক্রির ঘটনায় দুই যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন, চূড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম কবির ওয়াসিম এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য জাকির হোসেন জিকো দফাদার।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় অবৈধভাবে তেল মজুতের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। তবে এ সময় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগে
রাজধানীর সায়েদাবাদ বাসের ধাক্কায় তাসলিমা আক্তার (৩৪) নামের ব্যাটারিচালিত রিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় স্বজনরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে