Ajker Patrika

বরিশালে লাখ টাকা, ধানের শীষের স্লিপসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ৩৩
বরিশালে লাখ টাকা, ধানের শীষের স্লিপসহ আটক ২
বরিশালে লাখ টাকাসহ মোটরসাইকেল আরোহী আটক। ছবি: আজকের পত্রিকা

এক লাখ দুই হাজার টাকাসহ বরিশালের বাবুগঞ্জে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আজ বুধবার উপজেলার মাধবপাশা এলাকায় বাবুগঞ্জ আর্মি ক্যাম্পের একটি টহল দল তাঁদের আটক করে। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে টাকা ও ধানের শীষ প্রার্থীর ভোটার স্লিপ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন হুমায়ুন গাজী ও এনায়েত কাজী। তাঁরা নিজেদের বিএনপি কর্মী পরিচয় দেন বলে জানা গেছে।

সেনাবাহিনী সূত্র জানায়, মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে আটকের পর তল্লাশি করে এক লাখ দুই হাজার টাকা ও ভোটার স্লিপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের বিএনপি কর্মী হিসেবে পরিচয় দেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, তাঁদের কাছে এখনো দুজনকে হস্তান্তর করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নির্বাচন কর্মকর্তাসহ ২ জন নিহত, আহত ৫

তিন বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

‘ঠাকুরগাঁও জামায়াত আমিরকে টাকা বহনে অনাপত্তি দিয়েছিল কাস্টমস কর্তৃপক্ষ’

চন্দনাইশে গভীর রাতে স্বতন্ত্র প্রার্থীর ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ, আটক ৩

সৈয়দপুর বিমানবন্দরে বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত