
গাজীপুরে এক নিটিং কারখানায় গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কারখানার নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল আনুমানিক ৩০ লাখ টাকার সুতা এবং নগদ টাকা লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুরের বড় ভবানীপুর এলাকার মির্জা অ্যাপারেলস লিমিটেড নিটিং ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
পুলিশ, নিরাপত্তাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুর শিল্প নগরী কাশিমপুরের বড় ভবানীপুর এলাকায় ফ্যাক্টরির বাউন্ডারি ওয়াল টপকে, জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে ১০ থেকে ১৫ জনের ডাকাত দল। ডাকাত দলের সদস্যদের কাছে দেশীয় অস্ত্র, বিদেশি পিস্তল ছিল। ফ্যাক্টরির ভেতরে ঢুকেই নিরাপত্তা কর্মীসহ ৫ জনকে পাটের রশি ও ফেব্রিকস দিয়ে হাত পা বেঁধে ফেলে তারা। বাধা দিতে গেলে তাঁদের বিভিন্নভাবে ভয়-ভীতি দেখানো হয়। এরপর গেটের তালা কেটে ৭ হাজার ৩৫০ কেজি সুতা ও নগদ দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।
কারখানার মানবসম্পদ কর্মকর্তা আনিসুল হক বলেন, ‘রাত ৩টার সময় আমাকে ফোন করা হয়েছিল কারখানা থেকে। মোবাইল চার্জে থাকায় আমি রিসিভ করতে পারিনি।’
ডাকাত দল আনুমানিক ৩০ লাখ টাকার সুতা ও নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি করেন আনিসুল হক।
রাব্বি নামে নিটিংয়ের সহকারী অপারেটর বলেন, ‘আমরা কারখানার ভেতরে ছিলাম। হঠাৎ রাত ৩টার সময় ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল আমাদের হাত-পা বেঁধে ফেলে। দেশীয় অস্ত্র ঠেকিয়ে সুতা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।’
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা খালিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। ডাকাত দলকে ধরতে কাজ করছে পুলিশ।

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৫ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৫ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে