
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের পার্টস চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইটের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে আহত কোনো ব্যক্তিই হাসপাতালে চিকিৎসা নিতে যাননি। তাঁরা বিভিন্ন গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ সড়কে প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়।
অভিযোগ আছে, দুই দিন আগে গিমাডাঙ্গা চরপাড়া গ্রামের রোমান শেখের মোটরসাইকেলের পার্টস চুরি করে গওহরডাঙা গ্রামের তুহিন ও হাসান। পরে আজ মঙ্গলবার ওই দুজনকে ধরে জিজ্ঞাসাবাদ করার পর তাঁরা শ্রীরামকান্দির লোকজনদের ডাকলে গওহরডাঙা ও শ্রীরামকান্দির লোকজন একত্রিত হয়ে গিমাডাঙ্গা গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।
খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সময়ে জননিরাপত্তায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইন চার্জ মো. আয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো পক্ষই এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি।

লালমনিরহাটে স্ত্রী মিতু আক্তারকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আতিকুল ইসলামকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী।
১৬ মিনিট আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার মধ্যরাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
৩৬ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিনে মো. রাজিব নামের এক যুবককে রাতের আঁধারে তুলে নিয়ে নির্যাতনের পর দুই চোখ উপড়ে ফেলেছে প্রতিপক্ষ। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামের বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়।
৪০ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে তরুণীকে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর অভিযোগে হত্যা মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি শান্ত পালকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। অপর আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
৪৩ মিনিট আগে