
ভোলার দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বাড়ির পাশের পুকুরে ডুবে হাবিব নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। হাবিব ওই এলাকার বিল্লালের ছেলে।
নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে হাবিব বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পুকুর থেকে উদ্ধার করেন।
দৌলতখান হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো মামলাও হয়নি।

চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ ২০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে
পূর্ব শত্রুতার জের ধরে আজ সন্ধ্যায় স্থানীয় যুবদল নেতা রিগ্যানের সঙ্গে তাঁর ছেলে সুমনের কথা-কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে রিগ্যান ও তাঁর সমর্থক সুমন ও মনা তালুকদারসহ ৮-১০ জন মিলে ধারালো অস্ত্র দিয়ে সুমন সিকদারের এলোপাতাড়ি আঘাত করেন।
৪৩ মিনিট আগে
শ্রমিকবান্ধব নীতিমালা, নিবন্ধন ও লাইসেন্সের দাবিতে বরিশালে বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ। সংগঠনটি বিআরটিএ ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সমন্বিত নীতিমালা এবং আট দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে ফরহাদ হোসেন (৩৫) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবারের অভিযোগ, মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকায় তাঁকে হত্যা করা হয়েছে।
২ ঘণ্টা আগে