
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে পাঁচ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে আবারও ট্রেন চলাচল শুরু হচ্ছে। আজ রোববার নির্ধারিত সময়ে পর্যটক এক্সপ্রেস ট্রেন কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সবুক্তগীন জানান, রোববার পর্যটক এক্সপ্রেস ট্রেনের চলাচলের মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এ উপলক্ষে রোববার বেলা সোয়া ১১টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ষোলশহর স্টেশন পরিদর্শনে যান। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত সেকশনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তিনি কথা বলবেন।
রেলওয়ের সূচি অনুযায়ী, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে বেলা ১১টা ৪০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
এর আগে ৭ জুলাই টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে রেললাইন পানিতে তলিয়ে গেলে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম নগরের ষোলশহর রেলস্টেশন ও জানালিহাটের মাঝামাঝি এলাকায় আটকা পড়ে।
ওই দিন দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর মাত্র পাঁচ মিনিটের মাথায় রেললাইনে পানি জমে যাওয়ায় প্রায় এক হাজার যাত্রী নিয়ে ট্রেনটি আটকা পড়ে। পরে ট্রেনটি আবার স্টেশনে ফিরিয়ে আনা হয় এবং সাময়িকভাবে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা জানিয়েছিলেন, ষোলশহর স্টেশন ও জানালিহাটের মাঝামাঝি এলাকায় রেললাইনের ওপর পানি জমার পাশাপাশি একটি গাছ ভেঙে পড়ে। পরে গাছটি সরানো হলেও রেললাইন থেকে পানি না সরায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহারের প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন এক কলেজ শিক্ষক। কানে তুলা গুঁজে, গলায় প্রতিবাদী ব্যানার ঝুলিয়ে এবং হাতে থালা-চামচ বাজিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে প্রতীকী অবস্থান...
২৫ মিনিট আগে
রংপুর-ঢাকা মহাসড়কে বাসের চাপায় এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা দুর্ঘটনাকবলিত বাসটিতে আগুন ধরিয়ে দিলে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে এবং মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
৩৬ মিনিট আগে
জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে নিখোঁজ হওয়ার ৩৩ ঘণ্টা পর আব্দুস সালাম (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ৯টায় উপজেলার বেলগাছা ইউনিয়নের সিন্দুরতলী এলাকায় যমুনা নদীতে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা...
৪৩ মিনিট আগে
প্রতিবছর সামান্য বৃষ্টি হলেই মাঠ ও শ্রেণিকক্ষে পানি জমে যায় টুঙ্গিপাড়ার বর্নি জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা ও এতিমখানায়। এতে ব্যাহত হয় কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গত কয়েক দিনের টানা বৃষ্টিতে এবার মাদ্রাসার মাঠ ও শ্রেণিকক্ষে হাঁটুসমান পানি জমেছে।
১ ঘণ্টা আগে